সিলেটে কিশোরী ধর্ষণের ১৩ বছর পর দুই যুবকের মৃত্যুদণ্ড

প্রকাশিত: ১০:১৪ অপরাহ্ণ, জুলাই ১, ২০২৬

সিলেটে কিশোরী ধর্ষণের ১৩ বছর পর দুই যুবকের মৃত্যুদণ্ড

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটে ডেকে নিয়ে এক কিশোরীকে ধর্ষণের ১৩ বছর পর মামলার দুই আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

 

বুধবার (১ জুলাই) সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের (শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল) বিচারক বেগম রুবাইয়া ইয়াসমিন এই রায় ঘোষণা করেন।

Manual1 Ad Code

 

সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট নূর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

Manual8 Ad Code

দণ্ডপ্রাপ্তরা হলেন- বিশ্বনাথের শাহবাজপুর এলাকার জয়নাল আবেদিন (২৫) ও কান্দিরগাও এলাকার নাজিম উদ্দিন (২৫)। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

 

আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সালের ২৭ নভেম্বর বিকেলে নানার বাড়ি যাওয়ার পথে জয়নাল ওই কিশোরীকে ডেকে একটি বসতঘরে নিয়ে যান। সেখানে জয়নাল ও নাজিম উদ্দিন তাকে ধর্ষণ করেন। ধর্ষণের পর জয়নাল ঘর থেকে বেরিয়ে গেলে কিশোরী মোবাইল ফোনে মায়ের কাছে ঘটনাটি জানান। মা ঘটনাস্থল থেকে মেয়েকে উদ্ধার করে পরদিন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে কিশোরী চারদিন চিকিৎসাধীন ছিলেন।

 

পরে একই বছরের ১ ডিসেম্বর বিশ্বনাথ থানায় একটি মামলা করা হয়। দীর্ঘ শুনানি শেষে আদালত আসামিদের দোষী সাব্যস্ত করে এই রায় ঘোষণা করা হয়।

 

(সুরমামেইল/এমকে)

Manual3 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code