খাগড়াছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলি, নিহত ৩

প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২৬

খাগড়াছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলি, নিহত ৩

Manual8 Ad Code

মেইল ডেস্ক:
খাগড়াছড়িতে আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-প্রসীত) ও জনসংহতি সমিতির (জেএসএস) গোলাগুলিতে তিনজন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Manual8 Ad Code

 

সোমবার (৬ জুলাই) দুপুরে পানছড়ি উপজেলার চেঙ্গী ইউনিয়নের মধুমঙ্গলপাড়ায় এ ঘটনা ঘটে।

Manual3 Ad Code

 

Manual8 Ad Code

তিনজন নিহত হওয়ার বিষয়টি পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুরে মধুমঙ্গলপাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় তিনজনের মৃত্যু হয়।

Manual8 Ad Code

 

ওসি আরও বলেন, নিহত তিনজনের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধারের পর এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

 

এদিকে ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে জেএসএস ও ইউপিডিএফ নেতাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code