হবিগঞ্জে খেলা শেষে চা বাগানে মিললো ব্রাজিল সমর্থকের মৃতদেহ

প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২৬

হবিগঞ্জে খেলা শেষে চা বাগানে মিললো ব্রাজিল সমর্থকের মৃতদেহ

Manual1 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি:
জেলার মাধবপুরে নোয়াপাড়া চা বাগান থেকে প্রকাশ রেলি (২৬) নামে এক ব্রাজিল সমর্থক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Manual7 Ad Code

 

সোমবার (৬ জুলাই) সকালে নোয়াপাড়া চা বাগানের একটি গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

নিহত প্রকাশ রেলি মৃত চম্পক রেলির ছেলে এবং ব্রাজিল ফুটবল দলের একজন সমর্থক ছিলেন।

Manual5 Ad Code

 

পরিবার সূত্রে জানা যায়, রোববার রাতে ব্রাজিলের বিশ্বকাপের খেলা দেখতে বাড়ি থেকে বের হন প্রকাশ রেলি। খেলা শেষে তিনি আর বাড়ি ফেরেননি। সোমবার সকালে নোয়াপাড়া চা বাগানের ভেতরে একটি গাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা মাধবপুর থানা পুলিশকে খবর দেন।

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে।

Manual3 Ad Code

 

Manual7 Ad Code

ইউনিয়ন পরিষদের সদস্য দুলাল ঘোষ জানান, প্রকাশ রেলি আমাদের এলাকার একজন শান্ত-স্বভাবের ছেলে। সে ব্রাজিল ফুটবল দলের একজন নিবেদিত সমর্থক ছিল। সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে। তার এমন মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানাই।

 

প্রকাশ রেলির বন্ধু মন্টু রেলী জানান, আমরা একসঙ্গে ব্রাজিলের খেলা দেখেছি। প্রকাশ ছোটবেলা থেকেই ব্রাজিল দলের ভক্ত ছিল। ফুটবল নিয়ে তার অনেক আগ্রহ ছিল। খেলা শেষ হওয়ার পর আমরা যে যার মতো বাড়ি চলে যাই। পরে সকালে শুনি প্রকাশের ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে। খবরটি শুনে আমরা সবাই স্তব্ধ হয়ে গেছি। এমন ঘটনা কখনো কল্পনাও করিনি।

 

মাধবপুর থানার ওসি সোহেল রানা জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

(সুরমামেইল/এমএকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code