সুনামগঞ্জে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

প্রকাশিত: ৯:৩৮ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২৬

সুনামগঞ্জে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

Manual2 Ad Code

সুনামগঞ্জ সংবাদদাতা:
জেলার ধর্মপাশায় পানিতে ডুবে ফজলু মিয়া (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যুর খবর পাওয়া গেছে।

 

সোমবার(৬ জুলাই) দুপুর ১টার দিকে সুখাই রাজাপুর ইউনিয়নের সরিষাকান্দা ইসলামপুর এলাকার কোমাই নদীতে এ ঘটনা ঘটে।

 

Manual8 Ad Code

নিহত ফজলু মিয়া উপজেলার সরিষাকান্দা ইসলামপুর গ্রামের মৃত ফালু মিয়ার ছেলে।

 

এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার দুপুরে বাড়ির পাশে কোমাই নদীতে গোসল করতে যান ফজলু মিয়া। এ সময় নদীর পাশে খেলতে থাকা কয়েকজন শিশুর ফুটবল পানিতে পড়ে যায়। সেটি তুলে আনার জন্য সাঁতার দিলে একটু দূরে গিয়ে তিনি ডুবে যান।

 

ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধারে নানা তৎপরতা শুরু করেন। অনেক খোঁজাখুঁজির পর বিকাল ৫টার সময় নদী থেকে বৃদ্ধর লাশ উদ্ধার করে।

Manual5 Ad Code

 

Manual1 Ad Code

এ বিষয়ে ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদ উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

(সুরমামেইল/একে)

Manual5 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code