আহাদ হত্যা: খুনি সায়েমের আত্মসমর্পন, রিমান্ড চাইবে পুলিশ

প্রকাশিত: ১০:১১ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২৬

আহাদ হত্যা: খুনি সায়েমের আত্মসমর্পন, রিমান্ড চাইবে পুলিশ

Manual7 Ad Code

হত্যাকারী সায়েম আহমদ। ফাইল ছবি


কানাইঘাট প্রতিনিধি:
সিলেটের কানাইঘাটের কিশোর শ্রমিক আহাদ আহমদ (১৬) হত্যা মামলার প্রধান আসামি সায়েম আহমদ আদালতে আত্মসমর্পনের পর জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছেন আদালত। হত্যাকান্ডের পর ঘাতক সায়েম আহমদ পলাতক ছিল।

 

বৃহস্পতিবার (৯ জুলাই) সিলেট চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণের পর জামিন আবেদন করে সায়েম আহমদ। আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

 

Manual6 Ad Code

সায়েম আহমদ (২৩) পৌরসভার রায়গড় গ্রামের এনাম উদ্দিন ভান্ডারীর পুত্র।

 

আদালতে আত্মসমর্পণের বিষয়টি স্বীকার করে কানাইঘাট থানার ওসি আমিনুল ইসলাম বলেন, এ হত্যাকান্ডের পর থেকে মূলঘাতক সায়েম আহমদকে গ্রেফতার করতে পুলিশের একাধিক চৌকশ টিম অভিযান চালিয়ে আসছিল। তার অবস্থান জানার পর পুলিশের হাতে গ্রেফতার এড়াতে সে আদালতে আত্মসমর্পণ করে।

Manual4 Ad Code

 

মামলার অধিকতর তদন্তের স্বার্থে আসামী সায়েম আহমদের ৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদন চাওয়া হবে বলে তিনি জানান।

 

Manual5 Ad Code

উল্লেখ্য, গত ২৮ জুন সন্ধ্যায় কানাইঘাট উপজেলা রোডের তাজ উদ্দিন তাজুর ওয়ার্কশপে কথা কাটাকাটির জেরে কিশোর শ্রমিক আহাদ আহমদকে স্ক্রু ড্রাইভার দিয়ে মাথায় আঘাত করে গুরুতর আহত করে সায়েম আহমদ। পরদিন চিকিৎসাধীন অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করে আহাদ আহমদ।

 

Manual4 Ad Code

এ ঘটনায় নিহতের চাচা রশিক উদ্দিন বাদী হয়ে কানাইঘাট থানায় সায়েম আহমদসহ ৩ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন।

 

নিহত আহাদ আহমদ পৌরসভার মহেষপুর গ্রামের একটি টিনশেডের বাসায় তার দুই বোনকে নিয়ে নানার সাথে বসবাস করতো। তার মা বছর খানেক পূর্বে মারা যান। সে পৌরসভার উত্তর দলইমাটি গ্রামের রিক্সা চালক সালেহ আহমদের পুত্র।

 

(সুরমামেইল/এমআর)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code