সুনামগঞ্জের সাথে তাহিরপুরের সড়ক যোগাযোগ বন্ধ

প্রকাশিত: ১১:১৪ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২৬

সুনামগঞ্জের সাথে তাহিরপুরের সড়ক যোগাযোগ বন্ধ

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ:
ভারতের মেঘালয়ে কয়েকদিনে টানা বৃষ্টিপাতের কারনে সুনামগঞ্জের সীমান্ত নদী সুরমা, চেলা, খাসিয়ামারা, তাহিরপুরের জাদুকাটা, চারাগাঁও ছড়া, কলাগাঁও ছাড়া, বাগলী ছড়া নদীতে পাহাড়ি ঢলের ধেয়ে আসা পানিতে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে।

 

শুক্রবার (১০ জুলাই) দিনভর সরজমিনে গিয়ে দেখা গেছে, উজানের পাহাড়ি ঢলের পানিতে ডুবে গেছে সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর-তাহিরপুর সড়ক।

 

Manual5 Ad Code

শুক্রবার সন্ধ্যা অবধি তাহিরপুরেরর তিন শুল্ক ষ্টেশন বড়ছড়া, চারাগাঁও, বাগলী কয়লা-চুনাপাথর পরিবহন কাজ বন্ধ হয়ে পড়েছে।

 

কয়লা-চুনাপাথরের ডিপোগুলোর অধিকাংশই এখন পানিবন্দী হয়ে পড়েছে।

 

Manual3 Ad Code

শুক্রবার সন্ধ্যায় তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান মানিক জানান, তাহিরপুর উপজেলা সদরের সাথে উপজেলার সব কয়টি কাঁচা পাকা সড়কের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, পানি বন্দী হয়ে পড়েছেন গোটা উপজেলার কয়েকলাখ মানুষ।

Manual6 Ad Code

 

অপরদিকে উজানের পাহাড়ি ঢলের পানিতে তাহিরপুরের সীমান্ত নদী জাদুকাটায় সাধারন শ্রমিকরা বালি উক্তোলন কাজ করতে না পারলেও গেল কয়েদিন ধরে বড়ছড়া, বুরুঙ্গাছড়া, চারাগাঁও, কলাগাঁও সীমান্ত ছড়াগুলোতে ভেসে আসা কয়লা উক্তোলন করছেন সাধারন মানুষজন।

 

অভিযোগ রয়েছে, এসব ভেসে আসা কয়লাকে পুজি করে চোরাকারবারিরাও তৎপর হয়ে চোরাচালানের কয়লা এনে বিভিন্ন ঘরবাড়ি, চারাগাঁও-বড়ছড়া কয়লার বেশ কয়েকটি ডিপোতে মজুদ করছেন।

 

(সুরমামেইল/এইচএসএ)

Manual6 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code