সুনামগঞ্জে স্কুলছাত্রীর গলায় কাঁচি ধরে ধর্ষণ, ভিডিও ধারণ করলেন অন্যজন

প্রকাশিত: ১:৪০ পূর্বাহ্ণ, জুলাই ১৩, ২০২৬

সুনামগঞ্জে স্কুলছাত্রীর গলায় কাঁচি ধরে ধর্ষণ, ভিডিও ধারণ করলেন অন্যজন

Manual4 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জে এক কিশোরীর গলায় কাঁচি ধরে জোরপূর্বক ধর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় অন্যজন মোবাইল ফোনে ভিডিও ধারণ করার খবর পাওয়া গেছে।

 

গত শুক্রবার (১০ জুন) সুনামগঞ্জের ২নং হাবীবপুর ইউনিয়নের মার্কুলী গ্রামের কিশোরী বাড়ির পেছনে হাঁস খোঁজতে গেলে ধর্ষণের ঘটনাটি ঘটে। ধর্ষণের শিকার কিশোরী স্থানীয় একটি স্কুলে ৭ম শ্রেণীর শিক্ষার্থী।

 

Manual7 Ad Code

এ ঘটনায় কিশোরীর পিতা শনিবার (১১ জুলাই) রাতে সুনামগঞ্জের শাল্লা থানায় ধর্ষণের অভিযোগ এনে দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

 

পরে অভিযান চালিয়ে ধর্ষণকারী সোফায়েল মিয়াকে (২০) গ্রেফতার করা হয় পুলিশ।

Manual7 Ad Code

 

রোববার (১২ জুলাই) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। সে শাল্লা থানাধীন হবিবপুর ইউনিয়নের মার্কুলি গ্রামের মহিম উদ্দিনের ছেলে। এছাড়া মামলার অপর আসামি ভিডিও ধারণকারী একই গ্রামের নুরুল হকের ছেলে সায়েক মিয়া (২০)।

 

পুলিশ জানায়, শুক্রবার (১০ জুন) বেলা ১১টার দিকে ভুক্তভোগী কিশোরী বাড়ির পিছনে হাঁস খোঁজতে যায়। এ সময় পিছন দিক থেকে সোফায়েল মিয়া কিশোরীর মুখ চেপে গলায় কাঁচি ধরে ভয় দেখিয়ে কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে। এই সময় সোফায়েলের সহযোগী সায়েক মিয়া ধর্ষণের ভিডিও মোবাইলে ধারন করে। পরবর্তীতে কিশোরী এই ঘটনা প্রকাশ না করলেও তার শারীরিক অবস্থার পরিবর্তন দেখে অভিভাবকদের মনে সন্দেহ জাগে। এক পর্যায়ে কিশোরীর মা জানতে চাইলে তার সাথে ঘটে যাওয়া ঘটনা অকপটে স্বীকার করে।

 

Manual7 Ad Code

এ বিষয়ে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকিবুজ্জামান বলেন, অভিযোগ পাওয়ার পরই অভিযুক্ত ধর্ষণকারী সোফায়েল মিয়াকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা হয়েছে। অপর আসামী সায়েক মিয়াকে গ্রেফতার করতে পুলিশ তৎপর রয়েছে।

 

(সুরমামেইল/এসডি)

Manual5 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code