হবিগঞ্জে বিজিবির মেডিকেল ক্যাম্প, ড্রোনে দুর্গম এলাকায় ত্রাণ বিতরণ

প্রকাশিত: ৮:১৯ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২৬

হবিগঞ্জে বিজিবির মেডিকেল ক্যাম্প, ড্রোনে দুর্গম এলাকায় ত্রাণ বিতরণ

Manual6 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি:
সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে ব্যতিক্রমী মানবিক উদ্যোগ নিয়েছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)।

 

Manual3 Ad Code

সোমবার (১৩ জুলাই) বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের বন্যাকবলিত কয়েকটি গ্রামে বিনামূল্যে চিকিৎসাসেবা, ত্রাণ ও রান্না করা খাবার বিতরণের পাশাপাশি প্রথমবারের মতো ড্রোনের মাধ্যমে দুর্গম এলাকায় শুকনা খাবার ও নগদ সহায়তা পৌঁছে দেওয়া হয়।

 

Manual6 Ad Code

৫৫ বিজিবির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ৪০০ পরিবারের সদস্যকে বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ ও স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি ২০০ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী এবং আরও ২০০ পরিবারের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়।

 

বন্যায় ক্ষতিগ্রস্ত গবাদিপশুর চিকিৎসার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পশু চিকিৎসকদের একটি দল প্রায় ১৫০টি গবাদিপশুর স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করে।

 

কর্মসূচির সবচেয়ে ব্যতিক্রমী দিক ছিল ড্রোন প্রযুক্তির ব্যবহার। দুর্গম ও জলাবদ্ধ এলাকায়, যেখানে নৌকা বা যানবাহনে পৌঁছানো কঠিন, সেখানে ড্রোনের মাধ্যমে শুকনা খাবার ও নগদ সহায়তা পৌঁছে দেওয়া হয়। সংশ্লিষ্টদের মতে, এই প্রযুক্তিনির্ভর উদ্যোগ দ্রুত, নিরাপদ ও কার্যকরভাবে ত্রাণ বিতরণে নতুন সম্ভাবনার সৃষ্টি করেছে।

 

Manual3 Ad Code

সমগ্র কার্যক্রমে নেতৃত্ব দেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ। তিনি বিজিবির মানবিক ও প্রযুক্তিনির্ভর এই উদ্যোগের প্রশংসা করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন ৫৫ বিজিবির ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক ক্যাপ্টেন সাফায়েত হোসেন, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও স্থানীয় বাসিন্দারা।

 

Manual8 Ad Code

জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ বলেন, বিজিবির এই ফ্রি মেডিকেল ক্যাম্প ও ড্রোনের মাধ্যমে ত্রাণ বিতরণ কার্যক্রমে বন্যাকবলিত মানুষ চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ ও স্বাস্থ্য পরামর্শ পেয়েছেন। একই সঙ্গে ত্রাণ ও নগদ সহায়তা তাদের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি বলেন, বিজিবির এই মানবিক ও প্রযুক্তিনির্ভর উদ্যোগ সহমর্মিতার উজ্জ্বল দৃষ্টান্ত।

 

৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, চলমান ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যা মোকাবিলায় হবিগঞ্জ বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে কাজ করছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুর্গত মানুষের উদ্ধার, নিরাপদ আশ্রয় নিশ্চিত করা, খাদ্য ও বিশুদ্ধ পানি বিতরণ, জরুরি চিকিৎসাসেবা, ক্ষতিগ্রস্ত যোগাযোগব্যবস্থা পুনরুদ্ধার এবং ঝুঁকিপূর্ণ অবকাঠামো সুরক্ষায় বিজিবি নিরলসভাবে দায়িত্ব পালন করছে।

 

তিনি আরও বলেন, জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে সমন্বয় করে মাঠপর্যায়ে কার্যক্রম অব্যাহত রয়েছে। হবিগঞ্জের বন্যা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দুর্গত মানুষের জীবন রক্ষা, নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রয়োজনীয় মানবিক সহায়তা দেওয়া অব্যাহত থাকবে।

 

(সুরমামেইল/এমএকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code