কমলগঞ্জে বন্যার্তদের মাঝে বিমানবাহিনীর ত্রাণ বিতরণ

প্রকাশিত: ৯:২৪ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২৬

কমলগঞ্জে বন্যার্তদের মাঝে বিমানবাহিনীর ত্রাণ বিতরণ

Manual6 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি:
জেলার কমলগঞ্জে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ বিমানবাহিনী।

Manual6 Ad Code

 

সোমবার দুপুরে উপজেলার পতনঊষার ইউনিয়নে রাজদীঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বাংলাদেশ বিমানবাহিনী শমসেরনগর স্টেশন ইউনিটের পক্ষ থেকে এই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

 

Manual1 Ad Code

এ সময় বন্যার্তদের হাতে ত্রাণের প্যাকেট তুলে দেন বাংলাদেশ বিমানবাহিনীর শমসেরনগর বিমানঘাঁটির ভারপ্রাপ্ত কর্মকর্তা (অ্যাডমিন) উইং কমান্ডার সঞ্জীব সাহা। ত্রাণ কার্যক্রমে উপস্থিত ছিলেন স্টেশন নিরাপত্তা কর্মকর্তা স্কোয়াড্রন লিডার খাইরুল, পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. অলি আহমেদ খানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।

 

পতনঊষার ইউনিয়নের নিম্নাঞ্চল এলাকার বন্যাকবলিত শতাধিক পরিবারের মাঝে শুকনা খাবার ও শতাধিক মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়।

 

উইং কমান্ডার সঞ্জীব সাহা বলেন, ‘বন্যাকবলিত এলাকায় আমাদের ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে মেডিকেল ক্যাম্প করা হবে। আমরা সরেজমিনে খোঁজ নিয়ে বন্যার্তদের তালিকা করে ত্রাণ বিতরণ করেছি।’

Manual5 Ad Code

 

Manual7 Ad Code

(সুরমামেইল/এমবিএন)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code