পাটক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু, আহত ২

প্রকাশিত: ১২:৫৪ পূর্বাহ্ণ, জুলাই ১৬, ২০২৬

পাটক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু, আহত ২

Manual1 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও সদর উপজেলায় পাটক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

 

Manual7 Ad Code

বুধবার (১৫ জুলাই) দুপুর আড়াইটায় উপজেলার জামালপুর ইউনিয়নের মহব্বতপুর (গণেশপাড়া) গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

Manual6 Ad Code

 

নিহতরা হলেন- মহব্বতপুর গ্রামের আনোয়ার গণেশ (প্রভু) (৫৫) এবং তার ছেলে নিমাই গণেশ (২৩)। আহতরা হলেন- একই গ্রামের কবি (২৫) ও ভবানন্দ (২৩)। তারা বর্তমানে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাজাহান আলী।

 

 

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে আনোয়ার গণেশ (প্রভু), তার ছেলে নিমাইসহ চারজন বাড়ির পাশের একটি পাটক্ষেতে পাট কাটতে যান। দুপুরের দিকে হঠাৎ বৃষ্টি শুরু হলে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নিমাই গণেশের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আনোয়ার গণেশ (প্রভু), কবি ও ভবানন্দকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ার গণেশ (প্রভু) মারা যান। আহত অপর দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

Manual8 Ad Code

ওসি শাজাহান আলী জানান, পাট কাটার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই ছেলে নিমাই গণেশের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার বাবা আনোয়ার গণেশ (প্রভু) মারা যান।

 

Manual5 Ad Code

একসঙ্গে বাবা-ছেলের মৃত্যুতে মহব্বতপুর গ্রামসহ আশপাশের এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ হয়ে ওঠে ভারী।

 

(সুরমামেইল/এমআই)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code