নবীগঞ্জে খালে পড়ে শারীরিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু

প্রকাশিত: ৯:১৩ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২৬

নবীগঞ্জে খালে পড়ে শারীরিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু

Manual3 Ad Code

নবীগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের নবীগঞ্জে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে খালে পড়ে জুয়েল মিয়া (২১) নামে এক শারীরিক প্রতিবন্ধী যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

 

বুধবার (১৫ জুলাই) রাতে পৌর এলাকার কানাইপুর গ্রামে এ ঘটনা ঘটে।

 

Manual8 Ad Code

নিহত জুয়েল মিয়া কানাইপুর গ্রামের এখলাছ মিয়ার ছেলে। তিনি শারীরিক প্রতিবন্ধি ছিলেন বলে জানা গেছে।

 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় বুধবার রাতেও পরিবারের সদস্যদের সাথে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমানোর প্রস্তুতি নেন জুয়েল। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে তিনি ঘর থেকে বের হন। অন্ধকারের কারণে বাড়ির পাশে থাকা খালে পা পিছলে তিনি পানিতে পড়ে যান। শারীরিক সীমাবদ্ধতার কারণে তিনি আর পানি থেকে উঠতে পারেননি।

Manual3 Ad Code

 

পরদিন বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে পরিবারের লোকজন জুয়েলকে খুঁজে না পেয়ে চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশে খালের পানিতে তার নিথর দেহ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তার মৃতদেহ উদ্ধার করেন।

 

নিহতের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জুয়েলের মৃত্যুতে তার পরিবারে চলছে মাতম। কানাইপুর গ্রামের শোকসন্তপ্ত মানুষের ভিড় জমেছে তাদের বাড়িতে। তার বাবা এখলাছ মিয়াসহ স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে।

Manual1 Ad Code

 

এ বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নিহতের স্বজনরা জানান, জুয়েল দীর্ঘ সময় ধরে শারীরিক প্রতিবন্ধকতায় ভুগছিলেন। তার এমন মৃত্যুতে এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল হোসেন।

Manual2 Ad Code

 

(সুরমামেইল/এমএএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code