ওমরাহ করতে গিয়ে প্রাণ গেল প্রবাসী মা-ছেলে-মেয়ের

প্রকাশিত: ১১:২৭ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২৬

ওমরাহ করতে গিয়ে প্রাণ গেল প্রবাসী মা-ছেলে-মেয়ের

Manual6 Ad Code

মেইল ডেস্ক:
সৌদি আরবের রিয়াদ থেকে মক্কায় ওমরাহ করতে যাওয়ার পথে প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন।

 

বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ সময় বিকেল ৩টার দিকে রিয়াদ-মক্কা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘটনায় আহত হয়েছেন পরিবারের আরও দুই সদস্য।

 

নিহতরা হলেন- ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও পুঠিয়া গ্রামের বাসিন্দা নাজিমুদ্দিন মোল্যার সেজো মেয়ে তানিয়া তাহমিনা রিনা (৪৫), রিনার মেয়ে জারা (১৫) এবং ছেলে তাসবিক (২০)। আহত হয়েছেন রিনার স্বামী শফিকুল ইসলাম ও বড় ছেলে নাবিল। তাঁদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual8 Ad Code

 

Manual4 Ad Code

রাত সাড়ে ৯টার দিকে নিহতের বিষয়টি নিশ্চিত করেন তানিয়া তাহমিনা রিনার ভাই তৌহিদ মোহাম্মাদ মুরাদ। তিনি জানান, তাঁর ভগ্নিপতি শফিকুল ইসলাম ঢাকার উত্তরার বাসিন্দা। তাঁর গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে। তিনি প্রায় ২৬ বছর ধরে সৌদি আরবে অবস্থান করছেন এবং একটি স্বনামধন্য কোম্পানিতে ব্যবস্থাপক পদে কর্মরত আছেন। বর্তমানে তিনি রিয়াদ শহরে পরিবার নিয়ে বসবাস করছেন।

Manual8 Ad Code

 

বৃহস্পতিবার সকালে পরিবারটি রিয়াদ থেকে একটি প্রাইভেটকারে মক্কায় ওমরাহ পালনের উদ্দেশ্যে রওনা হয়। তৌহিদ মোহাম্মাদ মুরাদের ভাষ্য অনুযায়ী, রিয়াদ থেকে প্রায় ৩০০ কিলোমিটার যাওয়ার পর পেছন থেকে একটি বড় গাড়ি প্রাইভেটকারটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

 

দুর্ঘটনায় আহত শফিকুল ইসলাম ও বড় ছেলে নাবিলকে গুরুতর অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁরা প্রাইভেটকারের সামনে বসে ছিলেন। ধাক্কাটা গাড়ির পেছন থেকে লাগায় তাঁরা বেঁচে গিয়েছেন।

Manual6 Ad Code

 

চিকিৎসকেরা জানিয়েছে, বর্তমানে দু’জনই আশঙ্কামুক্ত রয়েছেন।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code