সারা দেশে বিক্ষোভের ডাক এনসিপির

প্রকাশিত: ১২:১৪ পূর্বাহ্ণ, জুলাই ২৯, ২০২৬

সারা দেশে বিক্ষোভের ডাক এনসিপির

Manual1 Ad Code

মেইল ডেস্ক:
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় হামলার ঘটনার প্রতিবাদে আজ (বুধবার) সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে দলটি।

Manual7 Ad Code

 

মঙ্গলবার (২৮ জুলাই) রাতে এনসিপির দপ্তর সেলের পাঠানো এক চিঠিতে এ কর্মসূচির কথা জানানো হয়।



চিঠিতে বলা হয়েছে, হবিগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে দলের মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সারা দেশে দলীয় প্রতিবাদ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

এতে আরও বলা হয়, এনসিপির সব মহানগর, জেলা, উপজেলা ও থানা শাখাকে নিজ নিজ এলাকায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।

Manual1 Ad Code

 

Manual3 Ad Code

দলের সংশ্লিষ্ট সাংগঠনিক ইউনিটগুলোকে কর্মসূচি সফল ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া এবং নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

 

Manual1 Ad Code

(সুরমামেইল/এফএ)


 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code