কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৭৭

প্রকাশিত: ১১:৪২ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২৬

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৭৭

Manual1 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক:
দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৭ জনে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।

 

সোমবার (১০ আগস্ট) আঘাত হানা এ ভূমিকম্পে পশ্চিমাঞ্চলের বিভিন্ন শহরে বহু ভবন ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকা পড়েছেন।

Manual3 Ad Code

 

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) ও কলম্বিয়ার ভূতাত্ত্বিক পরিষেবা জানিয়েছে, সোমবার চোকো অঞ্চলের সান হোসে দেল পালমার পৌরসভার কাছে ভূমিকম্পটি আঘাত হানে। এলাকাটি রাজধানী বোগোতা থেকে প্রায় ৪০০ কিলোমিটার পশ্চিমে। কলম্বিয়া প্রথমে ভূমিকম্পটির মাত্রা ৬ দশমিক ৬ বলে জানিয়েছিল।

 

ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তি ভূপৃষ্ঠের প্রায় ১০৭ কিলোমিটার গভীরে। মার্কিন সুনামি সতর্কীকরণ ব্যবস্থা জানিয়েছে, এ ঘটনায় কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

 

Manual5 Ad Code

ভূমিকম্পের পর আতঙ্কে বাসিন্দারা বাড়িঘর ছেড়ে বেরিয়ে আসেন। রাজধানী বোগোটাতেও কম্পন অনুভূত হয়।

Manual5 Ad Code

 

চোকোর গভর্নর নুবিয়া ক্যারোলিনা কর্দোবা-কুরি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, চোকো অঞ্চলে বড় ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছে। আফটারশক নিয়ে তারা উদ্বিগ্ন। ভূমিকম্পের কেন্দ্র সান হোসে দেল পালমারের কাছে হলেও আঞ্চলিক রাজধানী কুইবদোতেও হতাহতের ঘটনা ঘটেছে এবং ভবনগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

Manual3 Ad Code

 

তিনি জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে এবং শিগগিরই প্রথম আনুষ্ঠানিক প্রতিবেদন প্রকাশ করা হবে। সূত্র : রয়টার্স

 

(সুরমামেইল/এমকে)


 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code