বাহুবলে রাস্তা নিয়ে বিরোধে জোড়া খুন, গ্রেপ্তার ৫

প্রকাশিত: ১:২২ পূর্বাহ্ণ, আগস্ট ১২, ২০২৬

Manual2 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি:
জেলার বাহুবলে গ্রামের রাস্তা নিয়ে বিরোধের জেরে সেলু মিয়া ও হেলাল উদ্দিন হত্যা মামলায় পলাতক পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

 

Manual8 Ad Code

মঙ্গলবার (১১ আগস্ট) বেলা সাড়ে ১১টায় র‍্যাব-৯ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। এরআগে সোমবার (১০ আগস্ট) রাতে চুনারুঘাট উপজেলার উবাহাটা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- বাহুবল উপজেলার হিলালপুর গ্রামের মৃত হিরা মিয়ার ছেলে সবুজ মিয়া (৪৫), তার ছেলে আবু সুফিয়ান (২৫), একই গ্রামের আব্দুল মালিকের ছেলে রুবেল মিয়া (৩০), মৃত চান্দু মিয়ার ছেলে সামছু মিয়া (৪৬) ও মৃত হিরা মিয়ার ছেলে কবির মিয়া (৫৫)।

 

র‍্যাব জানায়, বাহুবল উপজেলার আতিদ্যপুর গ্রামে চলাচলের রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে সেলু মিয়ার সঙ্গে সবুজ, সামছু ও কবির মিয়ার বিরোধ চলছিল। বিরোধ মীমাংসার জন্য গত ১৫ জুন থানায় সালিস বৈঠক ডাকা হয়। এতে ক্ষিপ্ত হয়ে সেদিন দুপুরে স্থানীয় ডুবাঐ বাজারের পাশে সেলু মিয়াকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন আসামিরা। তাকে বাঁচাতে হেলাল উদ্দিন এগিয়ে গেলে তাকেও দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করা হয়। পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সেলু মিয়াকে মৃত ঘোষণা করেন। হেলালকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে রাতেই তাঁর মৃত্যু হয়।

Manual6 Ad Code

 

এ ঘটনায় নিহত সেলু মিয়ার স্ত্রী থানায় হত্যা মামলা করেন। মামলার পর আসামিদের গ্রেপ্তারে র‍্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এর ধারাবাহিকতায় সোমবার রাতে চুনারুঘাটের উবাহাটা এলাকা থেকে পলাতক পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়।

Manual3 Ad Code

 

এর আগে গত ১৩ জুলাই ও ২ আগস্ট একই মামলার আরও দুই আসামিকে গ্রেপ্তার করা হয় বলেও জানিয়েছে র‍্যাব।

 

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম বলেন, গ্রেপ্তার পাঁচ আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারেও র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

Manual6 Ad Code

 

(সুরমামেইল/এমএকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code