মালয়েশিয়ায় ২৪ বাংলাদেশিসহ ৪৯ অভিবাসী আটক

প্রকাশিত: ৯:৪৮ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২৬

মালয়েশিয়ায় ২৪ বাংলাদেশিসহ ৪৯ অভিবাসী আটক

Manual5 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক:
মালয়েশিয়ার তেরেংগানুর ডুংগুনের বুকিত বেসি এলাকায় লৌহ আকরিকের একটি খনিতে অভিযান চালিয়ে ৪৯ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ (জেআইএম)। এ সময় পালানোর চেষ্টা করতে গিয়ে এক বাংলাদেশি নাগরিক পাহাড়ের ঢাল থেকে পড়ে আহত হয়েছেন।

 

Manual3 Ad Code

শনিবার (১৫ আগস্ট) সকাল ৮টার দিকে ওই অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানের আগে বিদেশিদের সন্দেহ এড়াতে ইমিগ্রেশন বিভাগের নিজস্ব নয় এমন যানবাহন ব্যবহার করে কর্মকর্তারা খনি এলাকায় প্রবেশ করেন। মূল সড়ক থেকে খনিটির দূরত্ব প্রায় দুই কিলোমিটার।

 

Manual3 Ad Code

ইমিগ্রেশন বিভাগের অপারেশনবিষয়ক উপ-মহাপরিচালক দাতুক লোকমান এফেন্দি রামলি জানান, অভিযানে আটক ৪৯ জনের মধ্যে ২৪ জন বাংলাদেশি, ১৭ জন ইন্দোনেশীয়, সাতজন মিয়ানমারের এবং একজন ভারতীয় নাগরিক রয়েছেন।

 

আটক ব্যক্তিদের মধ্যে ছয় নারী ও দুই শিশু রয়েছে। তাদের বয়স ১০ মাস থেকে ৬৬ বছরের মধ্যে।

 

লোকমান এফেন্দি বলেন, খনিতে কর্মরত বলে ধারণা করা এসব বিদেশি ইমিগ্রেশন বিভাগের অভিযান টের পেয়ে বিভিন্নভাবে পালানোর চেষ্টা করেন। কয়েকজন খনির পানিতে ঝাঁপ দিয়ে ডুব দেন।

 

এ সময় বাংলাদেশি এক ব্যক্তি পাহাড়ের ঢাল বেয়ে পালানোর চেষ্টা করলে পিছলে পড়ে যান। এতে তার মাথা, হাত ও পায়ে আঘাত লাগে। আহত ওই ব্যক্তিকে দ্রুত প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তার অবস্থা স্থিতিশীল হলে তাকে আটক করা হয়।

 

ইমিগ্রেশন বিভাগের কর্মকর্তা বলেন, অভিযানটি সফল করতে কর্মকর্তারা পরিচয় গোপন রেখে এবং বিভাগের বাইরে অন্য যানবাহন ব্যবহার করে খনি এলাকায় প্রবেশ করেন। এতে সেখানে অবস্থানরত বিদেশিরা আগেভাগে অভিযান সম্পর্কে জানতে পারেননি।

Manual6 Ad Code

 

আটক সবাইকে অবৈধ অভিবাসী (পিএটিআই) হিসেবে সন্দেহ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে মালয়েশিয়ার ইমিগ্রেশন আইনে তদন্ত করা হচ্ছে।

Manual4 Ad Code

 

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code