সিলেট ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৪ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২৬
রুকাইয়া নুর। ছবি: সংগৃহীত
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের বৌলাই নদীতে হাউসবোট থেকে পড়ে রুকাইয়া নুর (১০) নামে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।
নিখোঁজের ৪২ ঘণ্টা পর রোববার (২৩ আগস্ট) ভোরে তাহিরপুর উপজেলার পিরোজপুর এলাকায় বোরহান উদ্দিনের বাড়ির সামনে লাশটি দেখতে পায় স্থানীয়রা।
নিহত রুকাইয়া নুর ফরিদপুর জেলার কোতোয়ালী থানার চামোট ২ নম্বর সড়ক এলাকার বাসিন্দা ডা. শাহানুর রহমানের মেয়ে।
জানা যায়, রুকাইয়া নুরসহ ২০ জন পর্যটক নিয়ে সাফিনা লাক্সারি হাউসবোট করে মধ্যনগর থেকে যাদুকাটা নদীর উদ্দেশে রওনা করে। পথে তাহিরপুর উপজেলার মাহতাবপুর এলাকার খেয়াঘাটে হঠাৎ হাউসবোট থেকে ১০ বছরের রুকাইয়া পানিতে পড়ে যায়। তখন স্থানীয়রা তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ব্যর্থ হন। ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্য টানা দুদিন উদ্ধার অভিযান পরিচালনা করে নিখোঁজ রুকাইয়াকে পায়নি। পরে বোরবার ফজরের নামাজের সময় উপজেলার পিরোজপুর এলাকায় নিখোঁজের ভাসমান মরদেহ দেখতে পায় স্থানীয়রা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজন সরকার বলেন, ‘এ বিষয়ে পরিবারের কোনো আপত্তি নেই। হাউসবোটও তাদের নিজেদের। তবু যদি কেউ অভিযোগ করে তাহলে আমরা পরবর্তী পদক্ষেপ নেব।’
(সুরমামেইল/এসডি)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি