হবিগঞ্জে পিকআপের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২৬

হবিগঞ্জে পিকআপের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

Manual1 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি:
জেলার নবীগঞ্জ উপজেলায় পিকআপের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত হয়েছেন।

 

শনিবার ( দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার দেবপাড়া ইউনিয়নের নলসুজা এলাকায় এ ঘটনা ঘটে।

Manual1 Ad Code

 

নিহতরা হলেন- উপজেলার ঘোলডুবা এম এ মান্নান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোহাম্মদ মাসুম পারভেজ এবং একই বিদ্যালয়ের দপ্তরি শামীম রেজা।

 

Manual3 Ad Code

মাসুম নেত্রকোণার আটপাড়া থানার কৈলং এলাকার মো. আজিজুর রহমানের ছেলে এবং শামীম রেজা নবীগঞ্জ উপজেলার বেতাপুর এলাকার ইছমত মিয়ার ছেলে।

 

Manual1 Ad Code

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে থানার ওসি মো. আনিছুর রহমান।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শামীমকে নিয়ে মোটরসাইকেলে করে উপজেলার পানিউমদা এলাকায় শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন মাসুম। পথে বিপরীত দিক থেকে আসা একটি নম্বরবিহীন ডিআই পিকআপ তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুজন সড়কে ছিটকে পড়ে আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মাসুম মারা যান।

 

শামীমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।

 

খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ হাসপাতালে গিয়ে নিহতদের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে দুর্ঘটনাকবলিত পিকআপ ও মোটরসাইকেলটি হাইওয়ে থানায় নেওয়া হয়।

 

এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ওসি আনিছুর রহমান।

 

(সুরমামেইল/এমএকে)

Manual6 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code