কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে বিষাক্ত কোবরার ৫ বাচ্চা উদ্ধার

প্রকাশিত: ১১:৪৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২৬

কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে বিষাক্ত কোবরার ৫ বাচ্চা উদ্ধার

Manual2 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি:
জেলার কমলগঞ্জে একটি বসতঘরের সিঁড়ির নিচ থেকে মনোক্লেড কোবরা সাপের ৫টি বাচ্চা উদ্ধার করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের পাশে মুজাহিদ মঞ্জিলে থেকে সাপের বাচ্চাগুলো উদ্ধার করা হয়।

Manual4 Ad Code

কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে বিষাক্ত কোবরার ৫ বাচ্চা উদ্ধার

Manual1 Ad Code

স্থানীয় সূত্রে জানা গেছে, জাপান প্রবাসী মুজাহিদ আলীর বাড়ির সিঁড়ির নিচে পরিবারের সদস্যরা বেশ কয়েকটি সাপ দেখতে পান। এতে পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করা হলেও সাপ উদ্ধারে তাৎক্ষণিক সমাধান না পেয়ে তারা রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা তানভীর আহমদ ও বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে বিষয়টি জানান।

 

খবর পেয়ে রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা তানভীর আহমদ, বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে যান। পরে তারা সিঁড়ির নিচ থেকে একে একে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা নিরাপদে উদ্ধার করেন।

Manual4 Ad Code

 

উদ্ধারকারীরা জানান, মনোক্লেড কোবরা অত্যন্ত বিষধর প্রজাতির সাপ। উদ্ধার করা ৫টি সাপকে শ্রীমঙ্গল বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

 

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সাপের বাচ্চা পর্যবেক্ষণে রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সাপের বাচ্চা গুলোকে উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।’

Manual3 Ad Code

 

(সুরমামেইল/এমবিএন)


 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code