‘মানসিক কষ্ট আর নিতে পারছি না’ চিরকুট লিখে জেসির আত্মহত্যা

প্রকাশিত: ১২:৪৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২৬

‘মানসিক কষ্ট আর নিতে পারছি না’ চিরকুট লিখে জেসির আত্মহত্যা

Manual5 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি:
চিরকুক লিখে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় আত্মহত্যা করেছেন জেসি চৌধুরী নামে এক তরুণী।

 

Manual2 Ad Code

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) উপজেলার ৫ নম্বর ওয়ার্ডের নারায়ণক্ষেত্র গ্রামে এই ঘটনাটি ঘটে।

 

Manual2 Ad Code

নিহত জেসি চৌধুরী (১৮) ওই গ্রামের জামাল চৌধুরীর মেয়ে। সে সুজা মেমোরিয়াল কলেজ থেকে অংশগ্রহণ করে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

 

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যরা জেসিকে নিজ ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তার মরদেহ উদ্ধার করা হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

 

Manual3 Ad Code

এসময় ঘটনাস্থল থেকে নিহতের হাতের লেখা একটি চিরকুট উদ্ধার করা হয়। সাদা কাগজে লেখা ছিল ‘সবে আমারে মাফ করি দিও, আমি মানসিক কষ্ট আর নিতে পারছি না’।

 

নিহতের চাচা কামাল হোসেন চৌধুরী বলেন, সকালে ঘুম থেকে উঠে হাত-মুখ ধোয়ার পর জেসি নিজ কক্ষে যায়। পরে তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে ইউপি চেয়ারম্যানকে জানানো হয়।

Manual1 Ad Code

 

কমলগঞ্জ থানার ওসি কমর উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে বিষয়টিকে আত্মহত্যা বলেই মনে হচ্ছে।

 

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে সাদা কাগজের লেখা একটু টুকরা কাগজ উদ্ধার করা হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে তদন্ত সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

 

(সুরমামেইল/এমবিএন)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code