শাবি ক্যাম্পাসে ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগ, বহিরাগত যুবক আটক

প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২৬

শাবি ক্যাম্পাসে ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগ, বহিরাগত যুবক আটক

Manual4 Ad Code

শাবি প্রতিনিধি:
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) নারী শিক্ষার্থীকে উত্ত্যক্তের অভিযোগে এক বহিরাগত যুবককে পুলিশে দিয়েছে কর্তৃপক্ষ।

 

রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে মেয়েদের আবাসিক হলের সড়কে এ ঘটনা ঘটে বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোখলেসুর রহমান।

 

যুবকের নাম আনারুল ইসলাম (২৬)। তিনি নেত্রকোনার পূর্বধলা উপজেলার বাসিন্দা। বিশ্ববিদ্যালয়সংলগ্ন আখালিয়া এলাকার সুরমা গেইটে থাকেন তিনি। তার বিরুদ্ধে মামলা হয়েছে।

 

ভুক্তভোগী নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বলেন, বিশ্ববিদ্যালয়ের ফটক থেকে হলে যাওয়ার সময় এক ছেলে মোটরসাইকেল নিয়ে তাকে পেছন থেকে অনুসরণ করেন। পরে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরের কাছে মেয়েদের হলের ফাঁকা রাস্তার তাকে একা পেয়ে সামনে দাঁড়িয়ে বন্ধুত্বের প্রস্তাব দেন এবং ফোন নম্বর চান।

Manual8 Ad Code

 

এ সময় বিভিন্ন ধরনের অশালীন কথা বলার অভিযোগও করেন তিনি। পরে ওই শিক্ষার্থী বন্ধুদের ফোন দিলে সহপাঠী ও বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে যুবককে আটক করেন। পরে তাকে প্রক্টর কার্যালয়ে নেওয়া হয়।

 

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, সেখানে আনারুল অভিযোগের বিষয়টি স্বীকার করেন।

 

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার কর্মকর্তা মোহাম্মদ ফারুক মিয়া বলেন, আটক যুবক শিক্ষার্থীদের মারধরের শিকার হওয়ায় পুলিশের সহায়তায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

Manual1 Ad Code

 

Manual4 Ad Code

তিনি জানান, এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জালালাবাদ থানায় মামলা করা হয়েছে।

 

বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এহসান ফেরদৌস মাহিন বলেন, রাত ১১টার দিকে ওই ছাত্রী ফোন করে বলেন, একজন মোটরসাইকেল নিয়ে তাকে অনুসরণ ও উত্ত্যক্ত করছেন।

Manual4 Ad Code

 

তিনি বলেন, খবর পেয়ে কয়েকজন শিক্ষার্থী ঘটনাস্থলে যাই। গিয়ে দেখি হলের নিরাপত্তাকর্মীরা ওই বাইকারকে ধরে রেখেছেন। পরে আমরা সবাই মিলে তাকে প্রক্টর অফিসে নিয়ে যাই।

 

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মী শোয়াইবুর রহমান বলেন, টিচার্স কোয়ার্টারের সামনে ওই যুবককে আটক করা হয়। পরে তাকে প্রক্টর কার্যালয়ে নেওয়া হয়।

 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মোখলেছুর রহমান বলেন, রোববার রাতে ওই ব্যক্তিকে আমরা পুলিশে দিয়েছি। আজকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। ভুক্তভোগী ওই নারী শিক্ষার্থীর নিরাপত্তার বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গুরুত্বসহকারে দেখবে।

 

জালালাবাদ থানার ওসি শামসুল হাবিব বলেন, এক নারী শিক্ষার্থীকে উত্ত্যক্তের অভিযোগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একজনকে সোপর্দ করেছে। পরে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

 

(সুরমামেইল/এসবিএন)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code