নিখোঁজের দু’দিন পর নিখোঁজ চালকের লাশ উদ্ধার, পাওয়া যায়নি সিএনজি অটোরিকশা

প্রকাশিত: ১১:১০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২৬

নিখোঁজের দু’দিন পর নিখোঁজ চালকের লাশ উদ্ধার, পাওয়া যায়নি সিএনজি অটোরিকশা

Manual1 Ad Code

নবীগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের নবীগঞ্জে পাহাড়ি এলাকা থেকে নিখোঁজের দুই দিন পর তুহিন মিয়া নামে এক সিএনজিচালিত অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল গাজীর মোকাম এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

নিহত তুহিন মিয়া (২৩) বাহুবল উপজেলার ইউছুফপুর গ্রামের আব্দুল্লাহ মিয়ার ছেলে।

Manual5 Ad Code

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ সেপ্টেম্বর (সোমবার) প্রতিদিনের মতো জীবিকার তাগিদে সিএনজি অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন তুহিন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরদিন তার পরিবারের পক্ষ থেকে বাহুবল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। বুধবার সকালে সাতাইহাল গাজীর মোকাম এলাকায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেন।

 

পরে তুহিনের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করেন।

 

Manual2 Ad Code

নবীগঞ্জ থানার ওসি আবুল হোসেন জানান, দুই দিন আগে সিএনজি অটোরিকশাসহ তুহিন নিখোঁজ হয়েছিলেন। বুধবার তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে সিএনজি অটোরিকশাটি নিয়ে গেছে দুর্বৃত্তরা। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তবে তদন্ত শেষে ঘটনার বিষয়ে বিস্তারিত জানা যাবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তুহিনের সাথে থাকা সিএনজি গাড়ীটি উদ্ধার হয়নি।

Manual1 Ad Code

 

Manual2 Ad Code

নিহতের পরিবারের দাবি, তুহিনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

 

(সুরমামেইল/এমএএ)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code