রাজধানীতে তিন বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ

প্রকাশিত: ১০:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২৬

রাজধানীতে তিন বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ

Manual1 Ad Code

মেইল ডেস্ক:
রাজধানীর বিভিন্ন স্থানে পৃথক একাধিক নাশকতার ঘটনা ঘটেছে। মিরপুর ও বাড্ডায় তিনটি বাসে আগুন দেওয়ার পাশাপাশি যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একজন রিকশাচালক আহত হয়েছেন।

মিরপুরে চলন্ত বাসে অগ্নিকাণ্ড

শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে মিরপুর-১১ নম্বরের জমজম টাওয়ারের সামনে ‘শিকড় পরিবহন’-এর একটি চলন্ত বাসে হঠাৎ আগুন লাগে। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লাগতে পারে বলে ধারণা করা হলেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

একই সময়ে মিরপুর-১ নম্বরের আনসার ক্যাম্প এলাকায় ‘অভিজাত পরিবহন’-এর আরেকটি বাসে আগুনের ঘটনা ঘটে। তবে স্থানীয়দের সহায়তায় দ্রুত আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয় বলে নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান। এসব ঘটনায় কোনো হতাহতের খবর মেলেনি।

 

বাড্ডায় পার্কিং করা বাসে আগুন

অন্যদিকে রাত ৮টার দিকে মধ্য বাড্ডায় একটি গাড়ির গ্যারেজের সামনে পার্কিং করে রাখা ‘আলিফ পরিবহন’-এর একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাসের পেছনের অংশে আগুন দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে গেলেও উপস্থিত জনতা তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলে।

 

যাত্রাবাড়ীতে পরপর ককটেল বিস্ফোরণ

এদিকে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে যাত্রাবাড়ী চৌরাস্তার সামাদ সুপার মার্কেটের সামনে পরপর ৪টি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। ককটেল বিস্ফোরণে মো. বিল্লাল হোসেন নামের এক রিকশাচালক আহত হন।

Manual3 Ad Code

 

Manual2 Ad Code

যাত্রাবাড়ী থানার পরিদর্শক (অপারেশনস) খালিদ হাসান জানান, ককটেল বিস্ফোরণে একজন আহত হয়েছেন। ঘটনার পর পরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসব নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

Manual5 Ad Code

 

Manual8 Ad Code

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code