শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

প্রকাশিত: ১১:১০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২৬

শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

Manual6 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি:
জেলার শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের লছনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে লছনা এলাকায় যাত্রীবাহী আলম এশিয়া বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি বাসের চাপায় দুমড়ে-মুচড়ে যায়।

Manual5 Ad Code

 

Manual4 Ad Code

খবর পেয়ে সাতগাঁও হাইওয়ে থানা-পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে সিএনজির ভেতর থেকে তিনজনকে উদ্ধার করেন। পরে তাদের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নাভিদ বলেন, রাত সোয়া ৯টার দিকে তিনজনকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। নিহত তিনজনের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে এবং অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। তাদের মধ্যে একজনের পা ভেঙে গেছে।

 

Manual6 Ad Code

তিনি আরও বলেন, নিহতদের মরদেহ বর্তমানে হাসপাতালে রাখা হয়েছে। এখনো তাদের কোনো স্বজন হাসপাতালে আসেননি। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

Manual6 Ad Code

 

সাতগাঁও হাইওয়ে থানার ওসি মমিনুল ইসলাম বলেন, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিএনজিতে থাকা তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হবে।

 

এ ঘটনায় দুর্ঘটনার কারণ ও নিহতদের পরিচয় নিশ্চিত করতে পুলিশ কাজ করছে।

 

(সুরমামেইল/এমবিএন)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code