ছাতকে ক্যাম্পাসে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ

প্রকাশিত: ১:৩২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২৬

ছাতকে ক্যাম্পাসে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ

Manual3 Ad Code

ছাতক প্রতিনিধি:
জেলার ছাতক উপজেলার গোবিন্দগঞ্জে ক্যাম্পাসে হামলা, কার্যালয় ও দোকানপাট ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ছাতক উপজেলা শাখা।

Manual7 Ad Code

 

Manual2 Ad Code

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় গোবিন্দগঞ্জ বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজে ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠান চলাকালে সংগঠনটির নেতা-কর্মীদের ওপর হামলা, কার্যালয় ভাঙচুর এবং স্থানীয় কয়েকটি দোকানে ভাঙচুরের ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদ এবং জড়িতদের বিচারের দাবিতে পরে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

 

মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ছাতক উপজেলা ছাত্রশিবিরের সভাপতি রবিউল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা ছাত্রশিবিরের সভাপতি ফারহান শাহরিয়ার ফাহিম। বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রশিবিরের অফিস সম্পাদক আবু সুফিয়ান ত্বোহা। এ সময় উপজেলা ও স্থানীয় পর্যায়ের সংগঠনটির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

 

Manual5 Ad Code

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ক্যাম্পাসে হামলা ও ভাঙচুরের মতো ঘটনা শিক্ষার পরিবেশকে বাধাগ্রস্ত করে। তারা ছাত্রদলের প্রতি এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান।

 

বক্তারা আরও বলেন, ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

 

(সুরমামেইল/এসএম)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code