সাত মাসের মধ্যেই বৈষম্য শুরু করেছে বিএনপি সরকার: ডাকসু ভিপি

প্রকাশিত: ১১:৪৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২৬

সাত মাসের মধ্যেই বৈষম্য শুরু করেছে বিএনপি সরকার: ডাকসু ভিপি

Manual3 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি:
বর্তমান সরকার সব জায়গায় ব্যর্থ বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ভিপি আবু সাদিক কায়েম।

 

তিনি বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন হয়নি, ফ্যাসিবাদী হাসিনা ও তার দোসরদের বিচার সঠিকভাবে করতে পারেনি। দেশে নজিরবিহীন লোডশেডিং হচ্ছে। গ্যাস, জ্বালানি, বিদ্যুৎ বিল ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ক্ষেত্রেও তারা সফল হচ্ছে না।

 

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া সরকারি কলেজে ছাত্রশিবির আয়োজিত নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

 

Manual1 Ad Code

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, গত ৫৫ বছরে যারা এমপি, মন্ত্রী ও প্রধানমন্ত্রী হয়েছেন, তাদের সময়ে সমাজে দাঙ্গাবাজি, টেন্ডারবাজি, রাহাজানি, দুর্নীতি ও সন্ত্রাসবাদ প্রতিষ্ঠিত হয়েছে। এ কারণে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি।

Manual2 Ad Code

 

বর্তমান সরকারের সমালোচনা করে সাদিক কায়েম বলেন, দেশের নেতারা দেশের ভালো চান এবং দেশপ্রেমের কথা বলেন। কিন্তু নেতৃত্বে যাওয়ার পর তারাই সবচেয়ে বেশি লুটপাট করেন। হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে।

 

তিনি বলেন, বর্তমানে যে লংমার্চগুলো হচ্ছে, এগুলো কোনো একক রাজনৈতিক দলের নয়, কোনো ব্যক্তির নয়। বরং প্রত্যেকটি দফা ১৮ কোটি মানুষের বিজয় চায়- এই লংমার্চের মাধ্যমে। লংমার্চে আটটি দফার দাবি উঠেছে, সবই ১৮ কোটি মানুষের জন্য।

 

জুলাই আন্দোলন ও বৈষম্য প্রসঙ্গে তিনি বলেন, জুলাই বিপ্লব হয়েছিল সব বৈষম্য দূর করার জন্য। কিন্তু ক্ষমতায় এসে বিএনপি সরকার সাত মাসের মধ্যেই আবার বৈষম্য শুরু করেছে বলে অভিযোগ করেন তিনি।

 

শিক্ষার্থীদের অধিকার হরণ করা হচ্ছে এবং মেধাবীদের বঞ্চিত করে স্বজনপ্রীতি ও ঘুষের মাধ্যমে চাকরি দেওয়া হচ্ছে বলেও দাবি করেন ঢাকসু ভিপি।

 

শিক্ষার্থীদের উদ্দেশে সাদিক কায়েম বলেন, ইনসাফের বাংলাদেশ গড়তে হলে তোমাদের প্রস্তুত হতে হবে। নতুন প্রজন্ম একটি সুন্দর বাংলাদেশ গড়তে পারবে।

 

শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক কর্মকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, কোনো নেতার নামে স্লোগান, শোডাউনসহ এ ধরনের কর্মকাণ্ড আর চলবে না। শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানে এসে পড়াশোনা ও গবেষণা করবে।

Manual7 Ad Code

 

Manual2 Ad Code

অনুষ্ঠানে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দামসহ কুলাউড়া উপজেলা জামায়াতের আমির আব্দুল মুন্তাজিম, সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরী, পৌর আমির মো. জাকির হোসেন, জেলা ছাত্রশিবিরের সভাপতি ফরিদ উদ্দিন, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আশরাফুল ইসলাম শাহরিয়ার, কলেজ শাখার সভাপতি মুজাহিদুল ইসলামসহ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

(সুরমামেইল/এমবিএন)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code