বাহুবলে অটোরিকশা-টমটম স্ট্যান্ড দখল নিয়ে সংঘর্ষ

প্রকাশিত: ১০:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২৬

বাহুবলে অটোরিকশা-টমটম স্ট্যান্ড দখল নিয়ে সংঘর্ষ

Manual5 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি:
জেলার বাহুবল বাজারে অটোরিকশা ও টমটম স্ট্যান্ডের দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় আতঙ্কে দোকান বন্ধ করে দেন ব্যবসায়ীরা। পরে পুলিশ ও স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

 

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বাহুবল বাজারের তোহা বাজারসংলগ্ন বকুলতলা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

 

স্থানীয় বাসিন্দারা জানান, বকুলতলা এলাকায় অটোরিকশা ও টমটম স্ট্যান্ডের দখলকে কেন্দ্র করে তিন-চার দিন ধরে দুপক্ষের মধ্যে বিরোধ ও উত্তেজনা চলছিল। এ নিয়ে কয়েক দফা কথা কাটাকাটি ও ঝগড়ার ঘটনাও ঘটে। এরই জের ধরে রোববার দুপুরে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

Manual7 Ad Code

 

সংঘর্ষ শুরু হলে বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার কারণে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে দেন। পথচারী ও ক্রেতারা দ্রুত নিরাপদ স্থানে সরে যান। এতে কিছু সময়ের জন্য বাজার এলাকায় অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়।

Manual8 Ad Code

 

Manual3 Ad Code

স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

 

খবর পেয়ে বাহুবল মডেল থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বাসিন্দারাও এগিয়ে আসেন। পরে পুলিশ ও স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

 

বাহুবল মডেল থানার ওসি রুহুল আমিন তালুকদার বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত ও পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। উক্ত এলাকায় যাতে পুনরায় কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

Manual6 Ad Code

(সুরমামেইল/এমএকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code