নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

প্রকাশিত: ১:৪০ পূর্বাহ্ণ, অক্টোবর ৬, ২০২৬

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

Manual1 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক:
নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৫ জন যাত্রী ও সাতজন ক্রু সদস্য ছিলেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বোলা টিনুবু।

 

Manual1 Ad Code

দেশটির এভিয়েশনবিষয়ক মন্ত্রী ফেসটাস কেয়ামো জানিয়েছেন, সোমবার (৫ অক্টোবর) বিমানটি নাইজেরিয়ার অর্থনৈতিক হাব লাগোসে একটি রুটিন মিশনে যাচ্ছিল। এ সময় অনডো প্রদেশের ইগবোকোডা এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়।

 

তিনি জানান, সোমবার উড্ডয়নের পর স্থানীয় সময় সকাল ৯টার দিকে বিমানটির সঙ্গে রাডারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে এডো প্রদেশ থেকে লাগোস যাওয়ার পথে মাঝামাঝি একটি এলাকায় বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া যায়।

 

নাইজেরিয়ার একটি নৌঘাঁটির কাছে বিমানটির ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়। দুর্ঘটনার পরপরই সেখানে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করা হয়।

 

নাইজেরিয়ার বিমানবাহিনী জানিয়েছে, বিধ্বস্ত বিমানটি এটিআর-৪২ মডেলের ছিল।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, উদ্ধারকারী দলের সদস্যরা নৌকায় করে দুর্ঘটনাস্থলে অভিযান চালাচ্ছেন। এ সময় ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়ও দেখা যায়।

Manual1 Ad Code

 

Manual7 Ad Code

স্থানীয় এক ব্যক্তি জানিয়েছেন, বিমানটি কয়েকটি গাছ ভেঙে মাটিতে পড়ে। পরে ঘটনাস্থল থেকে কয়েকজনের দেহাবশেষ, কিছু পোশাক ও জুতা উদ্ধার করা হয়েছে।

 

(সুরমামেইল/এমকে)

Manual8 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code