ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চুনারুঘাটের আরেক এএসআই প্রত্যাহার

প্রকাশিত: ১১:৫৫ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২৬

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চুনারুঘাটের আরেক এএসআই প্রত্যাহার

Manual5 Ad Code

অভিযুক্ত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইলিয়াস। ছবি: সংগৃহীত

Manual4 Ad Code


হবিগঞ্জ প্রতিনিধি:
জেলার চুনারুঘাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) অতনু বণিকের ঘুষ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

Manual7 Ad Code

 

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে তাকে থানা থেকে প্রত্যাহার করা হয়।

 

এর আগে মঙ্গলবার সকালে মাসুদ আলম নামে এক ব্যক্তি তার আইটিভির ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করেন। এতে এএসআই অতনু বণিককে থানার পুকুরপাড়ে বসে থাকতে দেখা গেছে। ভিডিওতে এক ব্যক্তির কাছ থেকে ১০ হাজার টাকা ঘুষ নেওয়া এবং তাকে মামলায় ফাঁসানোর পরিকল্পনা নিয়ে কথোপকথনের অভিযোগ ওঠে। তবে ভিডিওটি কখন ধারণ করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

Manual2 Ad Code

 

পুলিশ জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে থাকা ব্যক্তি এএসআই অতনু বণিক। ভিডিওটি প্রকাশের পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়। পরে বিষয়টি পুলিশ প্রশাসনের নজরে এলে মঙ্গলবার বিকেলে তাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করে চুনারুঘাট থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ভাইরাল হওয়া ভিডিওটি গত মার্চ মাসের। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual3 Ad Code

 

উল্লেখ্য, এর আগে চুনারুঘাট থানার এএসআইয় মোহাম্মদ ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগসংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর একদিনের ব্যবধানে এএসআই অতনু বণিকের ঘুষ সংক্রান্ত ভিডিও ভাইরাল হওয়ায় স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

 

(সুরমামেইল/এমএকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code