সিলেটে ৪৭ জন গ্রেফতার, ১৫৪টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা

প্রকাশিত: ১১:২৩ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২৬

সিলেটে ৪৭ জন গ্রেফতার, ১৫৪টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ৪৭ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ১৫৪টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

Manual4 Ad Code

সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ১২টা থেকে বুধবার (৭ অক্টোবর) রাত পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

 

Manual8 Ad Code

সিলেট মহানগর পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি, মাদক কারবারি এবং মেট্রোপলিটন অধ্যাদেশ অনুযায়ী গ্রেফতার ব্যক্তিরা রয়েছেন।

 

এছাড়া অভিযানে ২৫০ গ্রাম গাঁজা, ২৬টি ইয়াবা ও ৭৮ হাজার ৪০৭ টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।

 

এদিকে, ট্রাফিক বিভাগের অভিযানে ১৫৪টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ৬৬টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ৮৮টি যানবাহন জব্দ করা হয়েছে।

 

সিলেট মহানগর পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হচ্ছে। নিরাপদ সিলেট গড়তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Manual2 Ad Code

 

(সুরমামেইল/এফএ)

Manual3 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code