সঙ্গী হিসেবে জেন জি নারীদের প্রথম পছন্দ মিলেনিয়াল পুরুষ!

প্রকাশিত: ১:৫০ পূর্বাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৬

সঙ্গী হিসেবে জেন জি নারীদের প্রথম পছন্দ মিলেনিয়াল পুরুষ!

Manual3 Ad Code

লাইফস্টাইল ডেস্ক:
সম্পর্কে সঙ্গীদের বয়সের ব্যবধান সমাজে নতুন কিছু নয়। নিজের চেয়ে বেশি বয়সি পুরুষের প্রতি নারীদের বরাবরই এক ধরণের আকর্ষণ কাজ করে। তবে সাম্প্রতিক সময়ে এই ধারায় কিছুটা পরিবর্তন এসেছিল। চেনা গণ্ডি পেরিয়ে সঙ্গী হিসেবে নারীরা সমবয়সিদেরই বেশি বেছে নিচ্ছিলেন।

 

Manual7 Ad Code

তবে এবার সঙ্গী নির্বাচনে নতুন এক মাত্রা যোগ করছেন জেন জি তরুণীরা। সোশ্যাল মিডিয়ায় দাবি উঠছে, সমবয়সীদের চেয়ে সঙ্গী হিসেবে তারা এখন মিলেনিয়াল পুরুষদেরই বেশি পছন্দ করছেন। হঠাৎ করে জেন জি তরুণীরা সঙ্গী হিসেবে মিলেনিয়াল পুরুষদেরই কেন বেছে নিতে চাইছেন? জেনে নিন এর পেছনের কারণগুলো-

Manual7 Ad Code

 

মানসিক পরিপক্বতা ও আবেগের স্থিতিশীলতা
একটি সম্পর্কে বয়সের চেয়েও গুরুত্বপূর্ণ হলো ব্যক্তির মানসিকতা। মনোবিজ্ঞানীরা এমনটাই বলছেন। তাদের মতে, জেন জি তরুণীরা সাধারণত সম্পর্কে স্বচ্ছতা পছন্দ করেন, আবেগের উপস্থিতিকে গুরুত্ব দেন। আর এই বিষয়গুলো মিলেনিয়াল পুরুষের মধ্যেই বেশি দেখা যায়। তারা অনেক বেশি ম্যাচিওর হওয়ায় যেকোনো জটিল পরিস্থিতি সহজেই সামলাতে পারেন।

 

খোলামেলা যোগাযোগ ও প্রতিশ্রুতি রক্ষা
বয়সে বড় হওয়ায় জীবন নিয়ে তাদের অভিজ্ঞতাও বেশি থাকে। তাই তারা সহজেই সম্পর্কের ক্ষেত্রে কোনও ভুল সিদ্ধান্ত নেন না। তবে সম্পর্কে পরিণত মানসিকতা বলতে শুধু বয়সে বড় হওয়াকেই বোঝায় না। বরং যেকোনো বিষয়ে সঙ্গীর সঙ্গে মন খুলে কথা বলা, প্রতিশ্রুতি দিয়ে তা রক্ষা রাখা এবং মতবিরোধের সময়ে শান্ত থাকাকে বোঝায়। একটি সম্পর্কে এই বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ।

Manual2 Ad Code

 

ডিজিটাল ও যান্ত্রিকতার এই সময়ে সম্পর্কের ক্ষেত্রে অনিশ্চয়তা এবং আবেগের টানাপড়েনের বদলে একটু  স্থিতিশীলতা খুঁজছে তরুণ প্রজন্ম।

 

আর্থিক নিরাপত্তা ও ভবিষ্যতের নিশ্চয়তা
তবে বয়সের চেয়ে বড় পুরুষের প্রতি আকর্ষণের পেছনে আর্থিক নিরাপত্তাকে অন্যতম কারণ বলে মনে করেন অনেকে। জেন জি নারীদের অনেকেই আর্থিক নিরাপত্তা খোঁজেন। অধিকাংশই সঙ্গী কী ভাবছেন, সম্পর্কের ভবিষ্যৎ কী, কিংবা নিজের অবস্থান কোথায়-এই বিষয়গুলো যাচাই করেই সম্পর্কে যেতে পছন্দ করেন।

 

তবে মানসিক পরিপক্বতা বা দায়িত্বশীলতা শুধু বয়সের ওপর নির্ভর করে না। এটি সম্পূর্ণ ব্যক্তিগত অভ্যাসের বিষয়।

 

(সুরমামেইল/এইচএম)

Manual7 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code