সিলেটে ভাসুরের লাথিতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু

প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৬

সিলেটে ভাসুরের লাথিতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটের ওসমানীনগরে পারিবারিক বিরোধের জেরে দুই ভাইয়ের মারামারি থামাতে গিয়ে ভাসুরের লাথিতে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু হয়েছে।

 

এ ঘটনায় সোমবার (১৬ নভেম্বর) ভাসুর কবির মিয়াকে গ্রেপ্তার করা হয়।

 

নিহত লাকি বেগম উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের পূর্ব ব্রাহ্মণ গ্রামের জোনেদ মিয়ার স্ত্রী।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে পারিবারিক বিরোধের জেরে জোনেদ মিয়া ও তার বড় ভাই কবির মিয়ার মধ্যে মারামারি হয়। এ সময় তাদের থামাতে এগিয়ে গেলে অন্তঃসত্ত্বা লাকি বেগমের পেটে লাথি মারেন কবির মিয়া। এতে গুরুতর আহত হন তিনি।

 

তাকে উদ্ধার করে সিলেট শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাতে তার মৃত্যু হয়।

Manual6 Ad Code

 

Manual7 Ad Code

খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

 

Manual4 Ad Code

এ ব্যাপারে ওসমানীনগর থানার ওসি গোলাম মোস্তফা বলেন, পারিবারিক বিরোধের জেরে দুই ভাইয়ের মারামারির সময় লাকি বেগমের পেটে লাথি মারেন তাঁর ভাসুর কবির মিয়া। পরে চিকিৎসাধীন অবস্থায় গৃহবধুর মৃত্যু হয়। এ ঘটনায় অভিযুক্ত কবির মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

 

Manual8 Ad Code

(সুরমামেইল/এমএনআই)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code