সিলেট ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২২ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২৬
নিজস্ব প্রতিবেদক:
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হাম রোগের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর বিভাগটিতে নিশ্চিত হাম ও উপসর্গে মোট মৃত্যু দাঁড়াল ২২৯ জনে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয় থেকে প্রেরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সর্বশেষ মারা যাওয়া ৩ জনই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। তাদের প্রত্যেকের বয়স দেড় বছরের কম। তাদের বাড়ি সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলায়।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছে ১৬৪ জন। এ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে সাড়ে ৫ শতাধিক রোগী।
আক্রান্ত ও মারা যাওয়া শিশুদের অধিকাংশই সুনামগঞ্জ, সিলেট ও হবিগঞ্জের প্রত্যন্ত জনপদের বলে জানা গেছে।
(সুরমামেইল/এফএ)
Design and developed by ওয়েব হোম বিডি