কানাইঘাটে ভারতীয় চোরাইপণ্যবাহী গাড়ির ধাক্কায় স্কুলছাত্র গুরুত্বর আহত

প্রকাশিত: ১২:২১ পূর্বাহ্ণ, নভেম্বর ২৫, ২০২৬

কানাইঘাটে ভারতীয় চোরাইপণ্যবাহী গাড়ির ধাক্কায় স্কুলছাত্র গুরুত্বর আহত

Manual4 Ad Code

কানাইঘাট প্রতিনিধি:
সিলেটের কানাইঘাটে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ভারতীয় চোরাইপণ্যেবাহী বেপরোয়ার গতির পিকআপের ধাক্কায় অভিরাজ কুমার রুহন নামের তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থী গুরুত্বও আহত হয়েছে। তাকে আশংঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য সিলেট শহরের পপুলার হাসপাতালে আইসিউতে ভর্তি করা হয়েছে।

 

জানা যায়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের বাউরভাগ ২য় খন্ড গ্রামের দিলিপ কুমারের ছেলে অভিরাজ কুমার রুহন (৯) সুরইঘাট শাহাজালাল একাডেমী থেকে ছুঠি শেষে একটি টমটম করে বাড়ি যাচ্ছিল। পথিমধ্যে লাল মসজিদের পাশে যাওয়া মাত্র সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি এলাকা থেকে ভারতীয় চোরাপণ্যেবাহী একটি টাটা পিকআপ বেপরোয়া গতিতে টমটমকে চাপা দিলে অভিরাজ কুমার সহ যাত্রীরা আহত হন।

 

এ সময় গুরুত্বও আহত অবস্থায় অভিরাজ কুমার রুহনকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তার মাথার গুরুত্বও আঘাত থাকায় তাৎক্ষণিক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। শিক্ষার্থী অভিরাজের পিতা উপজেলা এনসিপির সাধারণ সম্পাদক দিলিপ কুমার জানান তার ছেলে অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেট পপুলার হাসপালের আইসিউতে ভর্তি করা হয়েছে।

Manual1 Ad Code

 

স্থানীয় অনেকে জানিয়েছেন, বেপরোয়া গতির ভারতীয় চোরাইপণ্যে বহনকারী গাড়ির ধাক্কায় ইতিমধ্যে বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে দুইজন মারা গেছেন।

Manual7 Ad Code

 

Manual1 Ad Code

(সুরমামেইল/এমআর)

Manual4 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code