বাংলাদেশী অভিনেত্রী নুসরাত ফারিয়াকে খুব শিগগিরই দেখা যেতে পারে বলিউডে

প্রকাশিত: ১:১৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০১৫

বাংলাদেশী অভিনেত্রী নুসরাত ফারিয়াকে খুব শিগগিরই দেখা যেতে পারে বলিউডে

Manual6 Ad Code

hfghf

Manual7 Ad Code

সুরমা মেইলঃ বাংলাদেশী অভিনেত্রী নুসরাত ফারিয়াকে খুব শিগগিরই দেখা যেতে পারে বলিউডে। তারকা ইমরান হাশমী ও নওয়াজউদ্দিন সিদ্দিকের বিপরীতে বলিউডের একটি ছবিতে ফারিয়াকে দেখা যেতে পারে।

Manual1 Ad Code

‘গাওয়াহ্: দ্য উইটনেস’ নামের ওই ছবিটি পরিচালনা করছেন বিষ্ণু দত্ত। নুসরাত ফারিয়া এ ছবিতে অভিনয় করবেন ইমরান হাশমী ও নওয়াজ উদ্দিনের সঙ্গে। ইমরান, নওয়াজ উদ্দিন ছাড়াও এ ছবিতে আরও দেখা যাবে আশুতোষ রানা ও কলকাতার অভিনেত্রী পায়েল সরকারকে। খবরটি নিশ্চিত করেছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া।
এ দিকে, ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এ ছবির পরিচালকও বলেছেন, ‘এ ছবিতে ফারিয়ার চরিত্রটি কৌতুহলে ঘেরা।’
‘গাওয়াহ্: দ্য উইটনেস’ ছবিতে ইমরান হাশমী একজন সাবেক সিবিআই কর্মকর্তার চরিত্রে অভিনয় করবেন। নওয়াজুদ্দিন থাকবেন এক ব্যবসায়ীর ভূমিকায়। পায়েল সরকার হবেন নওয়াজের স্ত্রী।
বলিউডের এ ছবির সংগীত পরিচালনা করবেন আশিকি-২ খ্যাত মিঠুন। ছবির শুটিং হবে ভারতের কলকাতা ও পুনেতে।

Manual1 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code