রানি মুখার্জি মা হতে চলেছেন

প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০১৫

রানি মুখার্জি মা হতে চলেছেন

Manual4 Ad Code

175048-rani-mukherjee-473

সুরমা মেইলঃ ভারতীয় অভিনেত্রী রানি মুখার্জি মা হতে চলেছেন। ভারতীয় গণমাধ্যমকে এই খবর নিশ্চিত করেছেন তার ভাইয়ের স্ত্রী জ্যোতি মুখার্জি। ইয়াশ রাজ ফিল্মসের কর্ণধার ও প্রয়াত নির্মাতা ইয়াশ চোপড়ার বড় ছেলে আদিত্য চোপড়ার সঙ্গে গাঁটছড়া বাঁধার পর থেকেই রানির মা হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। কিন্তু নিজের ব্যক্তিগত জীবনের ব্যাপারে বরাবরই কঠোর গোপনীয়তা অবলম্বন করেছেন রানি।

Manual6 Ad Code

মুম্বাই মিররকে রানীর গর্ভধারণের কথা নিশ্চিত করেন তার ভাই রাজার স্ত্রী জ্যোতি, যিনি নিজে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী।

আরেকটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ২০১৬ সালের জানুয়ারিতে সন্তান প্রসব করবেন রানি। আর এ কারণেই জনসম্মুখে আসা কমিয়ে দিয়েছেন তিনি।

Manual8 Ad Code

সূত্রটি আরও বলছে, জুলাইয়ের শেষের দিকে লন্ডনে দেখা গেছে রানিকে। এক ভক্ত জানায়, সেখানকার এক স্পাতে গর্ভধারণকালীন বিশেষ মালিশ করাচ্ছিলেন তিনি। এই মুহূর্তেও স্বামীর সঙ্গে ভারতের বাইরে অবস্থান করছেন রানী।

তবে মুম্বাইতেই রানীর সন্তানের জন্ম হবে বলে জানিয়েছে সূত্রটি।

Manual6 Ad Code

চার বছর প্রেম করার পর ২০১৪ সালের ২১ এপ্রিল আদিত্য চোপড়াকে বিয়ে করেন রানী। সুদূর ইতালির এক গ্রামে কঠোর গোপনীয়তার মধ্যে ঘরোয়াভাবে শুভকাজটি সারেন তারা।

Manual6 Ad Code

বিয়ের পরপরই মুক্তি পায় রানী অভিনীত ‘মারদানি’ সিনেমাটি। অ্যাকশন থ্রিলার ‘মারদানি’তে অভিনয়ের পর নতুন কোনো সিনেমায় কাজ করেননি রানি। আর ‘মারদানি’র শুটিংও শেষ হয়েছে তাদের বিয়ের আগেই।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code