মহাসড়কের ২০০ গজের মধ্যে কোনো পশুর হাট নয়-সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের

প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০১৫

মহাসড়কের ২০০ গজের মধ্যে কোনো পশুর হাট নয়-সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের

Manual3 Ad Code

obaidul-kader

Manual2 Ad Code

সুরমা মেইলঃ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের সব মহাসড়কের পাশে ফোরলেনের পাশাপাশি ধীর গতির যানবাহনের জন্য বাইলেন করা হবে। এরইমধ্যে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাইলেনের কাজ শুরু হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির শহীদনগর ও জিংলাতলী সেতু উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

Manual8 Ad Code

তিনি বলেন, মহাসড়কে থ্রি-হুইলার বন্ধ হওয়ায় জনগণ স্বস্তি পাচ্ছে। যার ফলে দেশের ২২টি মহাসড়কে দুর্ঘটনা সহনীয় পর্যায়ে এসেছে।

Manual1 Ad Code

ঈদের পরে মহাসড়কের চারলেনের কাজে গতি আসবে জানিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন,  বৃষ্টি শেষ হলে অক্টোবর মাস থেকে পুরোদমে কাজ চলবে। ডিসেম্বরের মধ্যে মহাসড়কে চারলেনের সুবিধা পাবে সবাই।

Manual4 Ad Code

তিনি আরও বলেন, বর্ষাকালে মহাসড়কের কাজে ধীরগতি ছিল। আর এবার গত ৩০ বছরের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে। যার ফলে কিছু রাস্তাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঈদে মহাসড়কে যানজট প্রসঙ্গে তিনি বলেন, যানজটমুক্ত ঈদ করার জন্য এবার বেশি পদক্ষেপ নেওয়া হয়েছে। আশাকরি ঈদে যাত্রীরা নিরাপদে চলাচল করতে পারবে।

কোরবানির পশুর হাট সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, মহাসড়কের ২০০ গজের মধ্যে যাতে কোনো পশুর হাট না বসে সেজন্য আমরা সর্তক রয়েছি।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code