বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফির ওপর ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত মন্ত্রিসভায় গৃহীত

প্রকাশিত: ১:৪৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০১৫

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফির ওপর  ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত মন্ত্রিসভায় গৃহীত

Manual6 Ad Code

DSC_0366

Manual7 Ad Code

সুরমা মেইলঃ অবশেষে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফির ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহারের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে সরকার।

Manual2 Ad Code

আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। । আর কিছুক্ষণ পর এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্তটি জানানো হবে ।

উল্লেখ্য আজকের সভায় কয়েকজন মন্ত্রী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর ভ্যাট আরোপ ও চলমান আন্দোলনের বিষয়টি তোলেন। পরে প্রধানমন্ত্রী ভ্যাট প্রত্যাহার করার পক্ষে মত দেন।

Manual4 Ad Code

মন্ত্রিপরিষদ সূত্র জানায়, ভ্যাট প্রত্যাহারের বিষয় নিয়ে দুপুর আড়াইটার দিকে সংবাদ সম্মেলন করবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সেখানেও এ বিষয়ে ঘোষণা দেওয়া হবে।

টিউশন ফির ওপর সাড়ে ৭ শতাংশ ভ্যাট আরোপের প্রতিবাদে কয়েক দিন ধরে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code