মাস্টারকার্ড গ্রাহকরা লাইফস্টাইল আউটলেট এবং রেস্টুরেন্টে সর্বোচ্চ ৩৫ শতাংশ ছাড়

প্রকাশিত: ২:৫৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০১৫

মাস্টারকার্ড গ্রাহকরা  লাইফস্টাইল আউটলেট এবং রেস্টুরেন্টে  সর্বোচ্চ ৩৫ শতাংশ ছাড়

Manual2 Ad Code

MasterCard_early_1990s_logo

সুরমা মেইলঃ ডেবিট, ক্রেডিট ও প্রি-পেইড কার্ডগ্রাহকদের জন্য সাতশ’র বেশি লাইফস্টাইল ও ডাইনিং পার্টনার আউটলেটে বিশাল ও আকর্ষণীয় অফার নিয়ে এসেছে মাস্টারকার্ড।

Manual7 Ad Code

মাস্টারকার্ডের ব্যবহার বৃদ্ধির পাশাপাশি গ্রাহকদের তাদের পছন্দের রেস্টুরেন্ট ও দোকান থেকে কেনাকাটার সুযোগ করে দিতেই এ অফার।

Manual5 Ad Code

অফারের আওতায় মাস্টারকার্ড গ্রাহকরা সাতশ’টিরও বেশি পার্টনার লাইফস্টাইল আউটলেট এবং রেস্টুরেন্টে পাবেন সর্বোচ্চ ৩৫ শতাংশ ছাড়।

এ প্রসঙ্গে মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, সাতশটিরও বেশি লাইফস্টাইল আউটলেট এবং রেস্টুরেন্টে এ বিশেষ অফার চালু করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। দেশের সব প্রধান প্রধান শহরগুলোর রেস্টুরেন্ট এবং লাইফস্টাইল আউটলেটেই থাকছে এ বিশেষ অফার।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code