১৪ বছরের কম বয়সীর সঙ্গে দৈহিক সম্পর্ক করলে ফাঁসি!

প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০১৫

১৪ বছরের কম বয়সীর সঙ্গে দৈহিক সম্পর্ক করলে ফাঁসি!

Manual3 Ad Code

42992-1china_163801

Manual5 Ad Code

সুরমা মেইলঃচীনে ১৪ বছরের কমবয়সী কোনও দেহব্যবসায়ীর সঙ্গে যৌনতায় লিপ্ত হলে সাজার বিধান রেখে আইন পাস হয়েছে। অভিযুক্তর ১৫ বছরের জেল এমনকি ফাঁসিও হতে পারে। চীনের সংসদে দীর্ঘ বিতর্কের পর পাস হলো এই আইন।

Manual1 Ad Code

যদিও ১৯৯৭ সালে চীনের ক্রিমিনাল আইনেই এই আইনের কথা নথিভুক্ত করা হয়েছিল। কিন্তু আইন বিশেষজ্ঞদের দীর্ঘ যুক্তি, পাল্টা যুক্তির কাছে থমকে ছিল দোষীদের সাজার বিষয়টি। অনেকের মত ছিল, এই ধরনের ঘটনায় কেউই দোষী নন, যেহেতু কমবয়সী দেহব্যবসায়ীরা টাকার বিনিময়ে দেহ বিক্রি করছেন তাই তাদের সঙ্গে সেক্স করা কোনও অপরাধ নয়।

Manual8 Ad Code

এই যুক্তিতেই ২০০৮ সালে ১৪ বছরের কমবয়সী যৌনকর্মীর সঙ্গে দৈহিক সম্পর্ক করে ১৫ দিন জেল খাটেন লু ইয়ুমিন নামের ব্যাক্তি। কোনও রকম সর্বোচ্চ শাস্তির বদলে ৭৮০ মার্কিন ডলার ক্ষতিপূরণ দিয়ে অপরাধ থেকে মুক্তি পেয়েছিলেন লু ইয়ুমিন। এই খবর গণমাধ্যমে প্রকাশিত হতেই চিনের মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়। যার জেরে প্রশাসন  লু ইয়ুমিনকে ১০ বছরের জন্য জেলের সাজা দেয়।

চীনের আইনি বিশেষজ্ঞদের একাংশ মনে করেন, ‘কমবয়সীদের সঙ্গে যৌনতায় লিপ্ত হওয়াকে ধর্ষণ হিসেবেই মেনে নেওয়া উচিত। এটা জানার দরকার নেই, মেয়েটি কি করে অথবা তার পেশা কি?’

 

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code