কি করতে যাচ্ছেন হ্যাঁপি!

প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০১৫

কি করতে যাচ্ছেন হ্যাঁপি!

Manual1 Ad Code
happy1
সুরমা মেইলঃ ক্রিকেটার রুবেল হোসেনের সঙ্গে প্রেম প্রেম খেলা। প্রেমে ভাঙন। থানায় যৌন হেনস্থার মামলা। কোট-কাচারী। শেষমেষ মামলা তুলে নিয়ে তবলীগ জামাতের বেশ ধারণ। কতকিছুই না করেছেন আলোচিত মডেল ও অভিনেত্রী নাজনিন আক্তার হ্যাপী। সেইসব আলোচনার রেশ কাটতে না কাটতেই নতুন খবরে মজেছে শোবিজ দুনিয়া।  বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আলোচিত নায়িকা হ্যাপী! এমন তথ্যের সত্যতা মিলেছে হ্যাপীর ছোটবোন শারমিন আক্তার পপির ফেসবুক স্টাটাস সূত্রে।
সোমবার দুপুরে পপি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেন, ‘আলহামদুলিল্লাহ্!! আজকে খুব বড় একটি সুসংবাদ জানতে পারলাম!! আর তা হল, আমার বড় বোন নাজনীন আক্তার হ্যাপীর বিয়ে ঠিক করা হয়েছে। আমার বোনের পছন্দ ও পরিবারের সবার মত নিয়ে বিয়ের সব কিছু ঠিকঠাক করা হয়েছে। আলহামদুলিল্লাহ্! আলহামদুলিল্লাহ্! আলহামদুলিল্লাহ…..।’এমন খবরের সত্যতা নিশ্চিত করতে হ্যাপীর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বিয়ের ব্যাপারে আপাতত কোনো মন্তব্য করতে চাচ্ছি না। সময় হলে সব আমি নিজেই জানাবো।’ এমনকি পাত্র কে, সে ব্যাপারেও কিছু বলেননি হ্যাপী। তবে ধারণা করা হচ্ছে পারিবারিকভাবেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ক্রিকেটার রুবেল হোসেনের সাবেক এই প্রেমিকা।
Manual1 Ad Code

তবে হ্যাপী বলে কথা। ছোটবোনের দেয়া ফেসবুকের ওই স্টাটাস ও হ্যাপীর মুঠোফোনে দেয়া তথ্যের মিল কতটুকু সে ব্যাপারে রয়েছে যথেষ্ট সন্দেহ। কেননা, বিভিন্ন ব্যাপারে বিভিন্ন সময়ে এর আগেও অনেক স্টাটাস দিয়েছেন হ্যাপী নিজে। যার কোনটাই ঠিক ছিল না। সবই ছিল দুষ্টামী।  হ্যাপীর ছোটবোনের দেয়া স্টাটাসও তারই অংশ কিনা সেটা জানা যাবে ক’দিন বাদেই।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code