হামলায় জড়িত থাকার সন্দেহে তিন ফরাসি আটক

প্রকাশিত: ৫:৪১ পূর্বাহ্ণ, নভেম্বর ১৫, ২০১৫

হামলায় জড়িত থাকার সন্দেহে তিন ফরাসি আটক

Manual1 Ad Code

Forashi

সুরমা মেইল : শনিবার ভোরে সীমান্ত অতিক্রমের সময় তিনজন ফরাসি নাগরিককে গ্রেপ্তার করেছে বেলজিয়াম পুলিশ। প্যারিস হামলার সঙ্গে তাদের সম্পৃকতা আছে বলে জানিয়েছে ফরাসি কর্তৃপক্ষ।

হামলার পেছনে তিনটি দল জড়িত ছিল বলে জানিয়েছেন ফ্রান্সের তদন্তকারীরা। তারা আলাদাভাবে হামলা করেছে বলে জানায় ফরাসি কর্তৃপক্ষ।

অন্তত একজন হামলাকারীর পরিচয় পেয়েছে ফরাসি পুলিশ। সে প্যারিসেরই একটি শহরতলীর বাসিন্দা, যার বিরুদ্ধে আগেও অপরাধের অভিযোগ রয়েছে। আরেকজন হামলাকারীর কাছে সিরিয়ার পাসপোর্ট পাওয়া গেছে।

Manual6 Ad Code

প্রসিকিউটর ফাঁসোয়া মলিনোস বলেন, তারা কিভাবে এবং কোন খান থেকে এসেছেন, তাদের কারা অর্থ দিয়েছে, সেগুলো আমরা খুঁজে বের করব। প্রসিকিউটর বলেন, ওই হামলায় নিহত সাতজন ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত ছিলেন।

Manual4 Ad Code

শুক্রবারের ওই হামলায় ১২৯জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩৫০জন।

প্যারিস থেকে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা ওয়াহেদ তাহের জানিয়েছেন, ওই ঘটনায় কোনো বাংলাদেশী হতাহত হয়নি।

Manual7 Ad Code

ফ্রান্সে আড়াই হাজারের বেশি সেনা মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত শহরে সব ধরণের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।

Manual1 Ad Code

এই সন্ত্রাসী হামলার দায়িত্ব স্বীকার করে একটি বিবৃতি প্রকাশ করেছে ইসলামিক স্টেট। ফ্রান্সে জরুরী অবস্থা জারি করা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথমবার প্যারিসে কারফিউ জারি করা হয়েছে, বন্ধ করা হয়েছে সীমান্ত।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code