শাবির পরীক্ষায় শিক্ষার্থীর কারাদণ্ড

প্রকাশিত: ১:১৫ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০১৫

শাবির পরীক্ষায় শিক্ষার্থীর কারাদণ্ড

Manual4 Ad Code

sabi

Manual1 Ad Code

সুরমা মেইলঃ সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) স্নাতক ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষের ১ম সেমিস্টারের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অন্যের হয়ে পরীক্ষা দিতে এসে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী নাসির হোসেন।

সিলেট জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল ইসলাম চৌধুরী শনিবার তাকে এ শাস্তি দেন। বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২য় বর্ষ ১ম সেমিস্টারের শিক্ষার্থী নাসিরের গ্রামের বাড়ি ঝিনাইদহে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. কামরুজ্জামান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

Manual1 Ad Code

জানা গেছে, নাসির সিলেটের রাগীব রাবেয়া মেডিকেল কলেজ কেন্দ্রে শনিবার দুপুর আড়াইটায় শুরু হওয়া ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় তারিকুজ্জামান রনি (ময়মনসিংহ) নামের এক শিক্ষার্থীর হয়ে পরীক্ষা দিচ্ছিলেন। তবে পরীক্ষা চলাকালীন তিনি হাতেনাতে ধরা পরেন। পরীক্ষা শেষে তাকে শাবিতে এনে ঘটনা তদন্ত করে রাত সাড়ে ৯টার দিকে সাজা দেওয়া হয়।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code