সিলেট ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০০ পূর্বাহ্ণ, নভেম্বর ২৫, ২০১৫
সুরমা মেইল : জ্যেষ্ঠ কূটনীতিক রাবাব ফাতিমাকে জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত নিয়োগ দেয়া হয়েছে। তিনি বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মহাপরিচালক হিসেবে (পূর্ব এশিয়া এবং প্যাসিফিক অঞ্চল) দায়িত্ব পালন করছেন।
রাবাব ফাতিমা বর্তমান রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেনের স্থলাভিষিক্ত হবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রাবাব ফাতিমা ১৯৮৬ সালের বিসিএস (পররাষ্ট্রবিষয়ক) ক্যাডারে যোগ দেয়ার মাধ্যমে কূটনীতিক পেশা শুরু করেন। তিনি বাংলাদেশের পক্ষে নিউইয়র্কে জাতিসংঘের আবাসিক মিশনে কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
কলকাতায় বাংলাদেশ মিশনের উপ-হাইকমিশনার ছিলেন ফাতিমা। এ ছাড়াও তিনি কমনওয়েলথ সচিবালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থায় (আইওএম) কৃতিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেন।
রাবাব ফাতিমা যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ এবং কূটনীতিক বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি