সাঈদ হত্যা মামলার সর্বশেষ পর্যায়ে মামলার সাক্ষ্য গ্রহণ

প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০১৫

সাঈদ হত্যা মামলার সর্বশেষ পর্যায়ে মামলার সাক্ষ্য গ্রহণ

Manual4 Ad Code

Syed

Manual2 Ad Code

সুরমা মেইল : শিশু আবু সাঈদ (৯) হত্যা মামলার দ্রুত বিচার-প্রক্রিয়ায় আজ বৃহস্পতিবার শেষ হচ্ছে সাক্ষ্য গ্রহণ। সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে টানা ছয় কার্যদিবসে সাক্ষ্য গ্রহণ আজ শেষ হচ্ছে জানিয়ে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনায় সহায়তাকারী আইনজীবী আনসারুজ্জামান বলেন, গতকাল বুধবার সন্ধ্যা হয়ে যাওয়ায় সর্বশেষ পর্যায়ের সাক্ষ্য গ্রহণ হয়নি। আজ সকালে সাক্ষ্য গ্রহণ শেষ করে চার আসামি শনাক্তকরণে ৩৪২ ধারায় পরীক্ষা সম্পন্ন হবে।

পরে মামলার যুক্তিতর্ক উপস্থাপনের তারিখ ধার্য করবেন আদালত। আজ সর্বশেষ পর্যায়ে মামলার তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ করে ৩৪২ ধারায় আসামিদের শনাক্তকরণ পরীক্ষা ধার্য করেছেন ট্রাইব্যুনালের বিচারক আবদুর রশিদ ।

Manual1 Ad Code

আদালত সূত্র জানায়, গতকাল আদালতে ময়নাতদন্তকারী সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রভাষক মো. শামসুল ইসলাম, মামলার রেকর্ড কর্মকর্তা পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান ও প্রথম তদন্তকারী কর্মকর্তা (এসআই) শাহ ফজলে আজিম পাটওয়ারি আসামিদের উপস্থিতিতে সাক্ষ্য দেন।

প্রসঙ্গত, নগরীর শাহ মীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র আবু সাঈদকে গত ১১ মার্চ অপহরণ করে হত্যা করা হয়। মহানগর পুলিশের বিমানবন্দর থানার বরখাস্ত হওয়া কনস্টেবল এবাদুর রহমানের বাসা থেকে তার বস্তাবন্দী লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সাঈদের বাবা কোতোয়ালি থানায় মামলা করেন।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code