সন্দেহভাজন দুই হামলাকারী নিহত ক্যালিফোর্নিয়ায়

প্রকাশিত: ১০:৪২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩, ২০১৫

সন্দেহভাজন দুই হামলাকারী নিহত ক্যালিফোর্নিয়ায়

Manual5 Ad Code

jukto

 

Manual6 Ad Code

সুরমা মেইলঃ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান বার্নার্ডিনো শহরে প্রতিবন্ধী সেবা কেন্দ্রে বন্দুকধারীদের হামলার পরশত শত নিরাপত্তা কর্মকর্তা হামলাকারীদের খুঁজতে থাকলে শহরটি কার্যত স্থবির হয়ে পরে।

এই হামলাইয়  ১৪ জন নিহতের পর সন্দেহভাজন দুইজন হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছে বলে দাবি পুলিশের।

Manual2 Ad Code

পুলিশ নিশ্চিত করে জানায়, তাদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী। তাদের কাছে ছিল রাইফেল, হ্যান্ডগান এবং তাদের পোষাক ছিল সামরিক কায়দার।

Manual1 Ad Code

গোয়েন্দা সংস্থা এফবিআই এই হামলাকে সম্ভাব্য সন্ত্রাসী হামলা হিসেবে ব্যাখ্যা দেয়নি, তবে পরিস্থিতি তদন্ত করা হচ্ছে বলে জানাচ্ছে সংস্থাটি।

এফবিআইয়ের সহকারি পরিচালক ডেভিড বোডিচ বলেন, ‘হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। অনেকেই হয়তো এখন জানতে চাইছেন যে এটি সন্ত্রাসবাদী হামলা কিনা?এটি সন্ত্রাসী হামলা কিনা সেটি আমরা এখনো জানি না। আমরা স্থানীয় সংস্থাগুলোর সঙ্গে এখন কাজ করে যাচ্ছি।’

Manual5 Ad Code

লস এ্যাঞ্জেলেসের দক্ষিণের ওই শহরটির পুলিশ জানায়, হামলার পর বন্দুকধারীরা একটি গাড়িতে করে পালিয়ে যায়। বন্দুকধারীর সংখ্যা তিনজন পর্যন্ত হতে পারে বলে পুলিশ ধারণা করছে।

সেবা কেন্দ্রটির প্রধান বলছেন, শহরের স্বাস্থ্য বিভাগের একটি অনুষ্ঠানের জন্য ভাড়া দেয়া একটি ভবনে হামলাটি চালানো হয়।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code