অবৈধ পথে ডুকলেই গ্রেফতার : প্রধানমন্ত্রী

প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০১৫

অবৈধ পথে ডুকলেই গ্রেফতার : প্রধানমন্ত্রী

Manual7 Ad Code

hasina

Manual7 Ad Code

 

সুরমা মেইল. ডেস্ক : দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা নিশ্চিতে সরকার জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। এ জন্য বিমানবন্দরে অবৈধভাবে যেই প্রবেশ করুক না কেন তাকে সঙ্গে সঙ্গে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে যথাযথ ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেওয়া হয়েছে।

Manual8 Ad Code

সোমবার মন্ত্রিসভার বৈঠকে অনানুষ্ঠানিক আলোচনায় তিনি এ নির্দেশ দেন। বৈঠক শেষে একাধিক মন্ত্রীর সঙ্গে কথা বলে এ তথ্য জানা ‍যায়।

সূত্র জানায়, বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বিমানবন্দরে নিরাপত্তার বিষয়টি বৈঠকে তোলেন। এ সময় রাশেদ খান মেনন বলেন, অনেক সময় ভিআইপিদের আসা-যাওয়াকে কেন্দ্র করে অনেক লোকজন বিমানবন্দরে ঢুকে পড়ে। এতে বিমানবন্দরের নিরাপত্তার সমস্যা হয়। কোনো কোনো দেশ বিমানবন্দরের নিরাপত্তার প্রশ্ন তুলে ফ্লাইট বাতিলের কথা বলছে।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, বিমানবন্দরের নিরাপত্তা কঠোরভাবে নিশ্চিত করতে হবে। এ ব্যাপারে কোনো ছাড় দেয়া হবে না। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়ে বলেন, বিমানবন্দরের নিরাপত্তার ব্যাপারে জিরো টলারেন্স দেখাতে হবে। অবৈধভাবে যারা প্রবেশ করবে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। আইনে যা আছে তার বাইরে যেন কেউ জোর করে কিছু করতে না পারে। আইন যে ব্যবস্থা নিতে বলে সেই ব্যবস্থাই নেবেন।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code