শিশু নির্যাতন মামলায় ক্রিকেটার শাহাদাত ও তার স্ত্রী বিরুদ্ধে চার্জশিট

প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৫

শিশু নির্যাতন মামলায় ক্রিকেটার শাহাদাত ও তার স্ত্রী বিরুদ্ধে চার্জশিট

Manual6 Ad Code

Shadat

সুরমামেইল. ডেস্ক : শিশু গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপিকে (১১)  নির্যাতনের মামলায় জাতীয় দলের ক্রিকেটার শাহাদাৎ হোসেন ও তার স্ত্রী নিত্য শাহাদাতের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে মিরপুর থানা পুলিশ।

Manual1 Ad Code

আজ মঙ্গলবার মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুর রহমান ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে এই চার্জশিট দাখিল করেন।

মামলাটিতে আগামী ১২ জানুয়ারি শুনানির তারিখ ধার্য থাকায় ওই দিনই আদালতে ওই চার্জশিট উপস্থাপন করা হবে।

আদালতের জিআরও শাখার মিরপুর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর চার্জশিট দাখিলের বিষয়টি জানিয়েছেন।

Manual5 Ad Code

চার্জশিটভুক্ত দুই আসামি শাহাদাৎ হোসেন ও তার স্ত্রী নিত্য শাহাদাৎ জামিনে আছেন। এর মধ্যে শাহাদাৎকে গত ০৮ ডিসেম্বর ৩১ মার্চ পর্যন্ত জামিন দিয়েছেন হাইকোর্ট। অন্যদিকে গত ০১ ডিসেম্বর একমাসের জন্য (০১ জানুয়ারি) পর্যন্ত নিত্যকে জামিন দেন আবেদন মঞ্জুর করেন ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালত।

Manual8 Ad Code

গত ০৩ অক্টোবর দিনগত গভীর রাত সাড়ে তিনটায় মালিবাগের পাবনা গলিতে তার বাবার বাড়ি থেকে নিত্যকে গ্রেফতার করে মিরপুর মডেল থানা পুলিশ। আদালতের অনুমোদনক্রমে তাকে তিনদিন জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

অন্যদিকে ক্রিকেটার শাহাদাৎ গত ০৫ অক্টোবর সকালে ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। এ আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়ে দেন আদালত। আদালতের নির্দেশে ০৮ অক্টোবর থেকে তিনদিনের রিমান্ডে নিয়ে শাহাদাতকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

Manual7 Ad Code

গত ৬ সেপ্টেম্বর গৃহকর্মী হারিয়ে গেছে জানিয়ে শাহাদাৎ থানায় সাধারণ ডায়েরি করার কয়েক ঘণ্টা পর ওই শিশুকে পাওয়া যায়। পল্লবীর সাংবাদিক কলোনি থেকে ১১ বছর বয়সী ওই শিশুকে পেয়ে তাকে থানায় নিয়ে যান খন্দকার মোজাম্মেল হক নামে এক সাংবাদিক।

রাতে সাংবাদিক খন্দকার মোজাম্মেল হক বাদী হয়ে ক্রিকেটার শাহাদাৎ ও তার স্ত্রী নিত্যকে আসামি করে মিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন।
মারাত্মক আহত গৃহকর্মী হ্যাপীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসা দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code