এরইমধ্যে আবারো প্রেমে প্রভা

প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০১৬

এরইমধ্যে আবারো প্রেমে প্রভা

Manual4 Ad Code

Prova
সুরমা মেইল. বিনোদন ডেস্ক : ক্যারিয়ারে কাজের চাইতে প্রেম-বিয়ে এবং সংসারসহ নানান বিষয়ে অভিনেত্রী প্রভাকে নিয়ে আলোচনা হয়েছে বেশি। কিছুদিন আগে অভিনেতা শ্যামলের সঙ্গে প্রেম এবং সংসারের গুঞ্জনে চাউর ছিলো শোবিজ অঙ্গন। এরইমধ্যে আরেক অভিনেতা তানভীরকে নিয়ে শোনা যাচ্ছে নতুন প্রেমের খবর! না, পাঠক। এটা অবশ্য প্রভা কিংবা তানভীরের বাস্তব জীবনের গল্প নয়। সম্প্রতি এই দুই অভিনয়শিল্পীকে ‘তাহলে’ শিরোনামের একটি নাটকে প্রেম করতে দেখা যাবে। প্রেমের পরিণতি হিসেবে তারা বাড়ি থেকে পালিয়ে বিয়েও করবেন।‘তাহলে’ নাটকটি পরিচালনা করেছেন শান্তা রহমান। এটি আসছে ভালোবাসা দিবসে যেকোনো একটি টিভি চ্যানেলে প্রচার হবে নিশ্চিত করেছেন তিনি। প্রভা এবং তানভীর দু’জনই দু’জনকে ভালোবাসে। তানভীর পড়াশুনা শেষ করে চাকুরী খুঁজছে। ওদিকে প্রভার পরিবার থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে। কিন্তু তানভীর প্রভাকে সরাসরি জানিয়ে দেয় বিয়ে করতে পারবে না। প্রভা কোনোভাবেই বিষয়টি মানতে নারাজ। শেষমেষ কাজী অফিসে যায় দু’জনে। পালিয়ে বিয়ে করার সময় শুরু হয় নানান নাটকীয়তা। ঘটনা মোড় নিতে থাকে অন্যদিকে। এভাবেই এগিয়ে যাবে নাটক ‘তাহলে’।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code