পিছনে ফেলে সালমানকে শাহরুখ হাঁটছেন আগে

প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০১৬

পিছনে ফেলে সালমানকে শাহরুখ হাঁটছেন আগে

Manual8 Ad Code

shah-rukh-salman

Manual3 Ad Code

বিনোদন ডেস্ক : পিছনে ফেলে দিলেন সালমান খানকে। হ্যাঁ পাঠক বলিউড বক্স অফিসে আয়ের হিসেবে মাত্র ১৪ দিনেই শাহরুখ খানের ‘দিলওয়ালে’-র মোট আয় ৩৬৫ কোটি টাকা। যেখানে সালমানের ‘প্রেম রতন ধন পায়ো’ ছবিটির ৪৯ দিনে মোট আয় ৩৬২ কোটি টাকা।

সম্প্রতি বলিউডের একটি মি়ডিয়া রিপোর্ট বলছে, ২০১৫-র মোট আয়ের নিরিখে বলিউডের প্রথম তিনটি ছবির দু’টিই সালমানের। অর্থাৎ বলিউড বক্স অফিসকে ২০১৫ সালে সবচেয়ে বেশি মুনাফা দিয়েছেন সালমন খান। কিন্তু উপার্জনের লড়াইয়ে এক রকম টি২০ খেলে দু’সপ্তাহেই এই তালিকার দু’নম্বরে বলিউড বাদশা কিং খানের ‘দিলওয়ালে’।

Manual1 Ad Code

আয়ের নিরিখে ২০১৫ ভালই গেল বলিউডের। দেশ-বিদেশ মিলিয়ে বেশ বড় মুনাফা ঘরে এনেছে এমন ফিল্মের সংখ্যা নেহাত কম নয়। বলিউড বক্স অফিসকে সবচেয়ে বেশি আয় দিয়েছে সালমানের ‘বজরঙ্গী ভাইজান’ ছবিটি। ২০১৫-এ ছবিটির মোট আয় ৬৩০ কোটি টাকা। যার ধারে কাছে বলিউডের আর কোনও ফিল্মই জায়গা করে নিতে পারেনি।

তবে হ্যাঁ, গত বছরে দক্ষিণী ছবি ‘বাহুবলি’-র মোট আয় বেশ ভাল। এ ছবিটির মোট আয় ৬০০ কোটি টাকা। ‘বাহুবলি’ প্রবল বাহুবলে ‘বজরঙ্গী ভাইজান’কে টেক্কা দিলেও লড়াইয়ে শেষ পর্যন্ত জিতে যান ভাইজান। কারণ, মোট আয়ের নিরিখে ২০১৫-র এক নম্বর ভারতীয় ছবিও সালমানের ‘বজরঙ্গী ভাইজান’। ভাইজানের আর একটা ফিল্মও গত বছরে আয়ের বিচারে বলিউডের প্রথম তিনে স্থান পেয়েছে। তালিকার তিন নম্বরে স্থান পেয়েছে ১২ নভেম্বর মুক্তি পাওয়া ‘প্রেম রতন ধন পায়ো’ ছবিটি। ছবিটির ২০১৫-র মোট বক্স অফিস কালেকশন ৩৬২ কোটি টাকা। এর মানে, দু’মাসেরও কম সময়ে তিন নম্বর স্থান দখল করেছে ছবিটি।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code